কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্ত! ৮,০০০ কর্মীকে ছাঁটাই করল ১১৪ বছরের পুরনো সংস্থা

প্রযুক্তি সংস্থা আইবিএম সম্প্রতি তাঁদের প্রায় ৮,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। যাদের বেশিরভাগই এইচআর বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে চাকরি হারাচ্ছেন অনেক নামকরা সংস্থার কর্মচারীরা। এবার ৮,০০০ কর্মীকে একসঙ্গে ছাঁটাই করল ১১৪ বছরের পুরনো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা IBM। যা কিনা এই সংস্থার বড় ধরণের Lay Off। তবে জানা গিয়েছে, সংস্থার মানবসম্পদ বিভাগ অর্থাৎ এইচআর বিভাগ থেকে সবচেয়ে বেশি ছাঁটাই করা হয়েছে। আর এখানেও এমন বড় ছাঁটাইয়ের জন্য দায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা। একটি প্রতিবেদন অনুসারে, প্রযুক্তি সংস্থা আইবিএম সম্প্রতি তাঁদের প্রায় ৮,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। যাদের বেশিরভাগই এইচআর বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। কারণ হিসেবে জানা গিয়েছে, মার্কিন-ভিত্তিক এই সংস্থাটি তাঁদের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্য নিচ্ছে।

তাই বাড়তি কর্মচারী তাঁরা রাখতে চান না। সেই কারণেই সংস্থাটি বড় ধরণের পদক্ষেপ নিয়েছে। এই মাসের শুরুতে, আইবিএম প্রায় ২০০টি এইচআর পদ এআই দিয়ে প্রতিস্থাপন করেছে। যা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে, কাগজপত্র কমাতে এবং এইচআর ডেটা পরিচালনা করতে সক্ষম। খরচ কমানোর পাশাপাশি কাজের দক্ষতা বৃদ্ধির জন্য AI-কে ডিজাইন করা হয়েছে। তবে কর্মী ছাঁটাইয়ের পরেও, সংস্থাটি দাবি করছে যে, হাজার হাজার চাকরি ছাঁটাইয়ের সিদ্ধান্ত IMB কর্মী ব্যবস্থাপনায় একটি বড় ধরনের পরিবর্তন ঘটাবে। আইবিএমের সিইও ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ কৃষ্ণ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ‘আমরা এন্টারপ্রাইজ কর্মপ্রবাহ পরিচালনার জন্য ক্রমাগত AI ব্যবহার করছি।

তবে, এত ছাঁটাই করা হলেও সংস্থার মোট কর্মীর সংখ্যা বাড়ছে। আমরা সর্বদা অটোমেশনের উপর নির্ভর করি।’ ১৯১১ সালের ১৬ জুন, আমেরিকার নিউ ইয়র্কে আইবিএম অর্থ একটি প্রযুক্তি সংস্থা হিসেবে পা রাখে। তবে এই সংস্থাটি ১৯২৪ সাল পর্যন্ত কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি (CTR) নামে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে এর নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (IBM) এবং শীঘ্রই পাঞ্চ-কার্ড ট্যাবুলেটিং সিস্টেমের শীর্ষ নির্মাণ সংস্থা হয়ে ওঠে। আইবিএমের সদর দফতর নিউ ইয়র্কের আর্মোঙ্কে অবস্থিত এবং এর ব্যবসা বিশ্বের ১৭৫টিরও বেশি দেশে বিস্তৃত।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান