দুর্নীতির দায়ে শ্রীলঙ্কার দুই প্রাক্তন মন্ত্রীর ২০ ও ২৫ বছরের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: মাহিন্দা রাজাপক্ষকে জেতাতে সরকারি অর্থ ব্যবহার করার অপরাধে বৃহস্পতিবার (২৯ মে) শ্রীলঙ্কার দুই প্রাক্তন মন্ত্রীকে জেলের সাজা শোনাল কলম্বো হাইকোর্ট। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগেকে ২০ বছর এবং প্রাক্তন বাণিজ্য মন্ত্রী অনিল ফার্নান্দোকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুজনকে ১ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার আত্মসাত করার অপরাধে দণ্ডিত করা হয়েছে। সরকারি অর্থ অপব্যবহারের দায়ে জেলের পাশাপাশি দুই মন্ত্রীকে দুই হাজার মার্কিন ডলার করে জরিমানাও করা হয়।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ‘তামিল গার্ডিয়ান’ জানিয়েছে, ১০ বছর আগে ২০১৫ সালের নির্বাচনে গোতাবায়ে রাজাপক্ষের দাদা মাহিন্দা রাজাপক্ষেকে নির্বাচনে জেতাতে সরকারি অর্থ ব্যবহার করার অভিযোগ ওঠে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগেকে এবং প্রাক্তন বাণিজ্য মন্ত্রী অনিল ফার্নান্দোর বিরুদ্ধে। ভোটারদের ‘ঘুষ’ হিসাবে ১৪ হাজার ক্যারম বোর্ড এবং ১১ হাজার ড্রাফ্টস সেট (গুটি খেলার মাধ্যম) বিলি করার মতো ন্যক্কারজনক কাজে জড়িত ছিলেন দুজনে। ২০১৯ সালেই দুই মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তু গোতাবায়ের সরকার ক্ষমতায় থাকাকালীন তদন্ত এক সুতো এগোয়নি। রাজনৈতিক পালাবদলের পরে গত বছর নতুন সরকার ক্ষমতা আসার পর মামলাটি গতি পায়। সরকারি আইনজীবী বিচারপতিদের কাছে আবেদন জানান, দেশ থেকে দুর্নীতির মুলোচ্ছেদ করতে দুই প্রাক্তন মন্ত্রীকে যেন চরম সাজা দেওয়া হয়।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি বলেন, ‘প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগেকে এবং প্রাক্তন বাণিজ্য মন্ত্রী অনিল ফার্নান্দো ভোটে জেতার জন্য সাধারণ মানুষের অর্থ নয়ছয় করে চরম অপরাধ করেছেন। ভবিষ্যতে যাতে আর কেউ এমন অপরাধ করতে না পারেন তার জন্য কড়া শাস্তি দেওয়া হচ্ছে।’ রায়দানের আগেই অবশ্য প্রবীণ আলুথগামাগে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। শুধুমাত্র মাহিন্দা রাজাপক্ষকে জেতাতে সরকারি অর্থের অপব্যবহারই নয়, ২০২২ সালে একটি চিনা প্রতিষ্ঠানকে কৃষিজমির সার সরবরাহে ৬.০৯ মিলিয়ন ডলার অর্থ প্রদানের অনুমোদন দিয়েছিলেন আলুথগামাগে। কিন্তু সেই সার সরবরাহ করেনি সংস্থাটি।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান