“RCB ফাইনালে না জিতলে, স্বামীকে ডিভোর্স দেব…” ভাইরাল মহিলার ‘তালাক’ পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র সিংহ স্টেডিয়ামে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে এক অভিনব পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) এক মহিলা ভক্ত হাতে একটি হলুদ পোস্টার নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। যেখানে লেখা ছিল- ‘RCB যদি ফাইনাল না জেতে, আমি আমার স্বামীকে তালাক দেব!” পোস্টারে আরও লেখা ছিল “@chiraiya_ho” এবং “#KingKohli”। এই মজার পোস্টারটি দেখে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও বেশ মজা পান, আর সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়।

কী ঘটল ম্যাচের দিন?

চণ্ডীগড়ে আইপিএল ম্যাচ চলাকালীন এই মহিলা ফ্যানের পোস্টার সবার নজর কেড়েছে। পোস্টারের বার্তা এতটাই অদ্ভুত এবং মজাদার ছিল যে, লোকজন একবার ভেবে দেখতে বাধ্য হয়—এই ফ্যান আসলে কী বলতে চাইছেন? RCB-র প্রতি এমন অটুট ভালবাসা দেখে অনেকে অবাক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিশেষ করে ‘এক্স’ হ্যান্ডলে এই পোস্টার নিয়ে নানা মজার মন্তব্য আর প্রতিক্রিয়া ভেসে আসতে থাকে।

RCB-র প্রতি ভক্তদের ভালবাসা সবসময়ই আলোচনার বিষয়। এই মহিলা ফ্যানের পোস্টারটি কেউ কেউ গুরুত্বের সঙ্গে নিয়েছেন, আবার অনেকে মনে করছেন এটি নিছক রসিকতা। পোস্টারে “KingKohli” হ্যাশট্যাগ থাকায় ভক্তরা বিরাট কোহলির প্রতি তাঁদের সমর্থনও প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “ম্যাচ জেতা-হারা এক জায়গায়, আর সম্পর্ক অন্য জায়গায়। তবে এবার মনে হচ্ছে RCB ফাইনাল জিততে পারে!”

এই পোস্টারের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। “Ghar Ke Kalesh” নামে একটি কাউন্ট থেকে এই মজার মুহূর্তটি শেয়ার করা হয়, যা ইতিমধ্যেই লাখ লাখ মানুষের নজরে এসেছে। ভক্তরা এই পোস্টার নিয়ে মজা করলেও, RCB-র প্রতি তাঁর অকুণ্ঠ সমর্থন আর উৎসাহ স্পষ্ট। আইপিএল ২০২৫-এ RCB কীভাবে এগিয়ে যায়, সেটাই এখন সবার নজরে। মহিলার পরিচয় তেমন ভাবে জানা না গেলেও এটা পরিষ্কার যে মহিলাটি তার স্বামীর থেকেও RCB-কে বেশি ভালবাসেন।

আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত দারুণ পারফরম্যান্স করেছে। ফাইনালে পৌঁছে তারা সমর্থকদের মনে আশার আলো জ্বেলেছে। এই মজার পোস্টার ঘিরে ভক্তদের উৎসাহ আরও বেড়েছে, এবং সবাই এখন অপেক্ষায় আছে—RCB কি এবার ফাইনাল জিতে ভক্তদের স্বপ্ন পূরণ করবে?

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান