সেলফি তোলার নেশা! ফুকেট চিড়িয়াখানায় বাঘের আক্রমণে ক্ষতবিক্ষত ভারতীয় পর্যটক

তিনি বাঘের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে। তবে বাঘের সঙ্গে তাঁর প্রশিক্ষক ছিল। একই ফ্রেমে তাঁকেও দেখা গিয়েছে। তিনিই প্রথমে লাঠি দিয়ে বাঘটিকে বসতে বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! বাঘের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মহা বিপাকে ভারতীয় পর্যটক। সোশ্যাল মিডিয়ার নায়ক হওয়ার জন্যে ভয়কে প্রতিনিয়ত জয় করে চলেছেন মানুষ। তাতে কেউ সফল হয় আবার কেউ ব্যর্থ হয়। কিন্তু নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে সেলফি তোলা বা ভাইরাল হওয়ার পাগলামি করা উচিত নয়। যাই হোক, সম্প্রতি থাইল্যান্ডের ফুকেটে একজন ভারতীয় পর্যটক বাঘের আক্রমণের শিকার হয়েছেন। জানা যায়, ফুকেটের বিখ্যাত টাইগার কিংডমে বাঘের সঙ্গে সেলফি তুলতে গিয়েই বাঘের কবলে পড়েন ব্যক্তিটি। তবে সৌভাগ্যবশত তিনি সামান্য আহত হয়েছেন, খুব বেশি ক্ষতি হয়নি তাঁর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X থেকে এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে যার ফলে অনেকেই এই অঞ্চলের সুরক্ষা ব্যবস্থা এবং প্রাণীদের কল্যাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। ২৫ সেকেন্ডের এই ক্লিপে, দেখা গিয়েছে যে, অজ্ঞাত ভারতীয় ব্যক্তিটি একটি বাঘের সঙ্গে হাঁটছেন।

এরপরেই তিনি বাঘের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে। তবে বাঘের সঙ্গে তাঁর প্রশিক্ষক ছিল। একই ফ্রেমে তাঁকেও দেখা গিয়েছে। তিনিই প্রথমে লাঠি দিয়ে বাঘটিকে বসতে বলেন। কিন্তু প্রাণীটি আক্রমণাত্মক হয়ে ওঠে। এরপর সে লোকটি কে আক্রমণ করে। লোকটি বাঁচতে চিৎকার করে ওঠে। কোনভাবে তাঁকে রক্ষা করেন প্রহরী। তবে এই ভিডিও টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন যে, লোকটি ঠিক আছেন কিনা! কেউ কেউ ভবিষ্যতে এই ধরণের কিছু না ঘটার জন্য আরও ভাল সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ভারতীয় পর্যটক ভাল আছেন, এবং তিনি সামান্য আঘাত পেয়েছেন।

 

এর আগে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি বাঘের আক্রমণে মারা গিয়েছেন। প্রকাশ পান নামে ওই ব্যক্তি ভোর ৫টার দিকে বাঘের আক্রমণে মারা যান। এ প্রসঙ্গে বন বিভাগের উপ-বিভাগীয় কর্মকর্তা বিএল সিরসাম জানিয়েছিলেন যে, বাঘটি এক মাসেরও বেশি সময় ধরে কুন্ডোয়া গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। একসময় লোকটিকে আক্রমণ করেন তিনি। তবে লোকজন লোকটির চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে এবং বাঘটিকে পাথর ছুঁড়ে মারে। কিন্তু লোকটিকে বাঁচানো যায়নি। এর কয়েক দিন পরেই ফুকেটে এই ঘটনা ঘটল।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের