ঘুমন্ত বৃদ্ধাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে শুঁড়ে পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করল হাতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: খাবারের সন্ধানে হানা দিতে এসে এক ঘুমন্ত বৃদ্ধাকে ঘর থেকে শুঁড়ে পেঁচিয়ে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করল হাতি। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ মে) গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাতকঁচি নামাপাড়ায়। ওই নৃশংস ঘটনার পরেই আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন গ্রামবাসীরা। বন দফতরের তরফে ইতিমধ্যেই গ্রামে অতিরিক্ত পাহারার বন্দোবস্থ করা হয়েছে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত দুটো নাগাদ একদল বন্য হাতি  খাবারের খোঁজে প্রথমে মধুটিলা ইকোপার্কের ভেতরে থাকা খাবার ক্যান্টিনে হানা দিয়ে তাণ্ডব চালায়। ক্যান্টিনের ভিতরে থাকা খাবার ও নরম পানীয় সাবাড় করার পাশাপাশি বিভিন্ন খাবার মাড়িয়ে নষ্ট করে। ইকো পার্কে ভাঙচুর চালানোর পরে হানা দেয় বাতকুঁচি-পলাশিকুড়ায়। সেখানে বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায়। ওই তাণ্ডবের সময়ে একটি বন্য হাতি ঘুমিয়ে থাকা বৃদ্ধা ছুরতন নেছাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে তাকে ঘর থেকে বের করে নির্মমভাবে হত্যা করে চলে যায়। 

বৃদ্ধার আর্ত চি‍ৎকারে পড়শিরা বেরিয়ে এলেও হাতির দলের রণংদেহী মূর্তি দেখে কেউ এগিয়ে যাওয়ার সাহস করেননি। বেশ খানিকক্ষণ তাণ্ডব চালিয়ে হাতির দল অন্যত্র চলে যাওয়ার পরে স্থানীয় বাসিন্দারা নলিতাবাড়ি থানাকে খবর দেন। পুলিশ গিয়ে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা সাংবাদিকদের জানিয়েছেন, ছুরতন নেছার মৃত্যু নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবার যাতে আর্থিক ক্ষতিপূরণ পান, সে বিষয়ে বন দফতরের কাছে অনুরোধ জানানো হয়েছে।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের