সহকারীকে দিয়ে ‘নগদ’ থেকে ১৫০ কোটি হাতিয়ে নিলেন ইউনূসের প্রাক্তন উপদেষ্টা নাহিদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ মোল্লা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকারের লক্ষ্য যে দেশে লুটপাট চালানো, ক্রমশই তা প্রকাশ পাচ্ছে। ইউনূসের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যক্তিগত সচিবকে ব্যবহার করে ৩০০ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। আর এবার তদারকি সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা পাকিস্তানি চর নাহিদ ইসলামের বিরুদ্ধে ব্যক্তিগত সহকারী আতিক মোর্শেদকে শিখণ্ডি হিসাবে দাঁড় করিয়ে ‘নগদ’ থেকে দেড়শো কোটি টাকা আত্মসাতের প্রমাণ প্রকাশ্যে এসেছে। দেশের সাধারণ মানুষের জমা করা টাকা হাতানো নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানাননি ভুঁইফোড় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য আহ্বায়ক। তবে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আহসান মনসুরও ‘নগদ’ থেকে অর্থ লুটের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

গত ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই গা ঢাকা দিয়েছিলেন বেসরকারি মোবাইল ব্যাঙ্কিং সংস্থা ‘নগদ’ এর সিইও তানভির এ মিশুক। এর পরেই বাংলাদেশ ব্যাঙ্কের তরফে সংস্থাটিকে বাঁচানোর চেষ্টা চালানো হয়। ডাক বিভাগের অধীনে নিয়ে আসা হয়। আর সংস্থাটির উপরে কুদৃষ্টি পড়ে ডাক বিভাগের প্রাক্তন উপদেষ্টা তথা পাকিস্তানি চর নাহিদ ইসলামের। নিজের ব্যক্তিগত সহকারী আতিক মোর্শেদকে দিয়ে সংস্থায় সীমাহীন লুটপাট চালান তিনি। প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুয়ীজ নাসনিম ত্বকির সঙ্গে যোগসাজশ করে ‘নগদ’ দখল করেন আতিক। ক্ষমতার দাপট দেখিয়ে স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসান। পাশাপাশি নিকট আত্মীয়দের সংস্থার বিভিন্ন পদে নিয়োগ করেন। স্ত্রী ও আত্মীয়দের দিয়ে মিথ্যা ভাউচার ও বিল করিয়ে দেড়শো কোটি হাতিয়ে নেন।

বাংলাদেশ ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে রাতে বেইলি রোডের বাড়ি থেকে নগদের ডেপুটি সিইও মুয়ীজ নাসনিম ত্বকিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকালে নাহিদের নির্দেশে ও আতিক মোর্শেদের সরাসরি হস্তক্ষেপে গোয়েন্দা পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। গোয়েন্দা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জেরায় মুয়ীজ নাসনিম ত্বকি জানিয়েছেন, ‘সংস্থায় গগত ৮ মাসে যে বিশাল দুর্নীতি ঘটেছে এবং কয়েকশো কোটি টাকা পাচার করা হয়েছে তার পিছনে জড়িত ছিলেন নাহিদ ইসলাম ও আতিক মোর্শেদ। ডাক উপদদেষ্টার পদদ থেকে নাহিদ সরে যাওয়ার পরে আপাতত ইউনূসের  ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সহকারী হিসাবে দায়িত্ব পালন করছেন আতিক। এখনও নগদ থেকে প্রচুর টাকা পাচার চলছে। নাহিদের মতোই সীমাহীন লুটপাট চালাচ্ছেন তৈয়্যব।’

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের