বাংলাদেশ-পাকিস্তান সহ ১৪ দেশের জন্য ওয়ার্ক ভিসা বন্ধ করল সৌদি আরব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ-পাকিস্তানকে জোর ধাক্কা দিল সৌদি সরকার। দুই দেশের কর্মপ্রার্থীদের জন্য ওয়ার্ক ভিসা প্রদান বন্ধ রাখল। সৌদি সরকারের ওই নির্দেশে হাজার হাজার বাংলাদেশি ও পাকিস্তানি শ্রমিক চরম সমসায় পড়ে গিয়েছেন। মূলত হজের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি সরকারের এক আধিকারিক জানিয়েছেন। আগামী ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মধ্যপ্রাচ্যের সংবাদপত্র ‘আরব টাইমস’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘বর্তমানে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা হজের জন্য জড়ো হচ্ছেন। ব্যস্ত হজ মরশুমে বিদেশি শ্রমিকদের ভিড় রুখতে এবং হজযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ওয়ার্ক ভিসার উপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত যে সব দেশ থেকে বেশি সংখ্যক কর্মপ্রার্থীরা কাজের সন্ধানে সৌদির মাটিতে পা রাখেন সেই সব দেশের উপরেই ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশ ছাড়া ওয়ার্ক ভিসা নিষেধাজ্ঞায় থাকা অন্যদেশগুলো হলো- ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশ, পাকিস্তান সহ ১৪টি দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি সরকার। শুধুমাত্র সিঙ্গেল-এন্ট্রি ভিসা ইস্যু করা হচ্ছে। এবার ওয়ার্ক ভিসার উপরে নিষেধাজ্ঞা জারি করায় বহু বিদেশি সংস্থা (যারা জনশক্তি ব্যবসার সঙ্গে জড়িত) চরম সমস্যায় পড়েছে। শ্রমিকদের অভাবে দেশটিতে বিভিন্ন রকমের উন্নয়নমূলক প্রকল্পের বরাত পাওয়া সংস্থাগুলো নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত করতে পারবে কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের