রিঙ্কুর বিয়ের তারিখ চূড়ান্ত, কবে সাংসদ প্রিয়ার গলায় মালা পরাচ্ছেন তরুণ ক্রিকেটার?

আগামী ৮ জুন তাঁদের বাগদান অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি বিলাসবহুল হোটেলে। সেখানেই দুজনের আংটি বিনিময় হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ। মাস কয়েক আগেই বিয়ের জন্যে শিরোনাম হয়েছিলেন তিনি। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে মন দিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার। অবশেষে এ বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিঙ্কু-প্রিয়া সরোজ। আগামী ৮ জুন তাঁদের বাগদান অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি বিলাসবহুল হোটেলে। সেখানেই দুজনের আংটি বিনিময় হবে। জানা গিয়েছে, তাঁদের বাগদান অনুষ্ঠানে কেবলমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত থাকবেন। আর ক্রিকেটের ২২ গজ পেরিয়ে আগামী ১৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়বেন রিঙ্কু সিংহ। আসলে ভারতীয় ক্রিকেটারদের সাধারণত বলিউড অভিনেত্রীদের প্রেমেই পড়তে দেখা গিয়েছে।

বিরাট, জাহির, যুবরাজ, যুজবেন্দ্র, হার্দিক পাণ্ডিয়া-সহ ভারতীয় দলের একাধিক ক্রিকেটার বলি সুন্দরীদের প্রেমে পড়েছেন এবং তাঁদের বিবাহ করেছেন। যদিও তাঁদের মধ্যে কারো কারো বিবাহিত জীবন সুখের হয়েছে, কেউ কেউ ডিভোর্সের পথে হেঁটেছেন। কিন্তু এক্ষেত্রে তরুণ ক্রিকেটার হিসেবে রিঙ্কু ব্যতিক্রম। তিনি প্রেমে পড়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বের। হ্যাঁ, এ বছরের জানুয়ারিতে, সমাজবাদী পার্টির সাংসদের সঙ্গে রিঙ্কু সিংয়ের সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। অবশেষে আগামী ৮ জুন তাঁদের বাগদান হতে চলেছে। রিঙ্কুর বাগদত্তা প্রিয়া সরোজ বর্তমানে মছলিশহর আসনের সাংসদ। সুতরাং তাঁদের বিয়েতে রাজনৈতিক ব্যক্তিত্বরাও যে উপস্থিত থাকবেন তা নিশ্চিত। রিঙ্কুর বাগদত্তা সমাজবাদী পার্টির (এসপি) সাংসদ প্রিয়া সরোজ। ২৬ বছর বয়সী সরোজ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে মছলিশহর আসন থেকে জিতেছেন। তিনি বিপি সরোজকে ৩৫৮৫০ ভোটের ব্যবধানে পরাজিত করে ছিলেন। প্রিয়া সরোজের জন্ম ১৯৯৮ সালের ২৩ নভেম্বর বারাণসীতে।

প্রিয়ার বাবা তুফানি সরোজ তিনবার সংসদ সদস্য হয়েছিলেন। প্রিয়া নয়াদিল্লির এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে তাঁর স্কুল জীবনের শিক্ষা অর্জন করেছেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি নয়ডার অ্যামাইটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজ বর্তমানে সমাজবাদী পার্টির টিকিটে কেরাকাট আসনের বিধায়ক। এদিকে রিঙ্কুর সঙ্গে প্রিয়ার আলাপ হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। প্রিয়া সরোজের এক বন্ধুর বাবা একজন ক্রিকেটার ছিলেন। যিনি রিঙ্কুকে চিনতেন। প্রিয়ার বন্ধুর বাবাই তাঁকে রিঙ্কুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। প্রিয়া সরোজ ভারতের সবচেয়ে কম বয়সী মহিলা সাংসদ। প্রিয়া যখন লোকসভায় নির্বাচিত হন, তখন তাঁর বয়স ছিল ২৫ বছর ৬ মাস ১২ দিন।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান