তামাক আইন লঙ্ঘনের অভিযোগ, ফের বিপাকে বিরাট কোহলির বেঙ্গালুরুর ‘Pub’

তবে বিরাট কোহলির মালিকানাধীন বেঙ্গালুরুর ওয়ান৮ কমিউন, পাব কাম রেস্তোরাঁটি মাঝে মধ্যেই বিতর্ক জড়িয়ে পড়ে। এবার তামাক আইন লঙ্ঘনের অভিযোগ উঠল এই পাবের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের আইনী বিপাকে পড়েছে বিরাট কোহলির বেঙ্গালুরুর ONE8 কমিউন পাব কাম রেস্তোরাঁ। শুধু ক্রিকেট মহলেই নয়, ব্যবসায়ী হিসেবেও বেশ সফল ভারতীয় ব্যাটসম্যান কিং কোহলি ওরফে বিরাট কোহলি। যাঁকে একটিবার দেখার জন্যে অপেক্ষায় থাকেন ভক্তরা। যদিও ভক্তদের কাছে ধরা দেওয়ার জন্যে ক্রিকেটার নিজেই একাধিক ব্যবস্থা করে রেখেছেন তিনি। কারণ গোটা দেশজুড়ে বিরাটের একাধিক বিলাসবহুল পাব কাম রেস্তোরাঁ রয়েছে। মুম্বইয়ে কিশোর কুমারের বাড়িও তিনি পাবের জন্যে লিজ নিয়েছেন। তবে বিরাট কোহলির মালিকানাধীন বেঙ্গালুরুর ওয়ান৮ কমিউন, পাব কাম রেস্তোরাঁটি মাঝে মধ্যেই বিতর্ক জড়িয়ে পড়ে। এবার তামাক আইন লঙ্ঘনের অভিযোগ উঠল এই পাবের বিরুদ্ধে। যার ফলে আবারও আইনি ঝামেলার জড়িয়ে পড়েছে বিরাট কোহলির ওয়ান৮ কমিউন, পাব কাম রেস্তোরাঁ।

সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য আইন (COTPA) লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কিউবন পার্ক থানার পুলিশ। অভিযোগ, বিরাটের পাবে আলাদাভাবে কোনও ধূম্রপানের জোন নেই, তাই পাবটির বিরুদ্ধে COTPA ধারা ৪ এবং ২১ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। একটি প্রতিবেদন অনুযায়ী, দিন কয়েক আগে সাব-ইন্সপেক্টর অশ্বিনীর নেতৃত্বে একটি পুলিশ দল আচমকাই কস্তুরবা রোডে অবস্থিত পাবটি তে অভিযান চালান। তল্লাশির পর, পাবের ব্যবস্থাপক এবং কর্মীদের বিরুদ্ধে আইন অমান্য করার অভিযোগে তোলা হয়। এবং মামলা দায়ের করা হয়। তবে এই প্রথম নয়, ওয়ান৮ কমিউন কি অতীতেও একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে, একই পুলিশ স্টেশনে অনুমোদিত সময়ের বাইরে কাজ করার জন্য ভেন্যুটির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

অভিযোগ ছিল যে, নির্দেশ অমান্য করে রাত ১টার পরেও বিরাটের পাবটি খোলা রাখা হত। সেখানে জোরে জোরে গান বাজানো হত, যার ফলে আশেপাশের বাসিন্দারা শব্দদূষণের অভিযোগ এনেছিলেন। সেই সময়ে একই ধরণের লঙ্ঘনের জন্য শহরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের বিরাটের পাবের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। সেই কারণেই লোকালয়ে পাব নির্মাণের অনুমতি দেওয়া হয়না। কিন্তু বিরাটের এই পাবের তিনটে প্রতিষ্ঠানের বিরুদ্ধেই একই অভিযোগ আনা হয়েছিল। পরে, ডিসেম্বরে, ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা (BBMP) অগ্নিনির্বাপণ বিভাগের অনাপত্তি সনদ (NOC) ছাড়াই পরিচালনার জন্য One8 কমিউনকে একটি নোটিশ জারি করেছিল। রত্নমস কমপ্লেক্সের ষষ্ঠ তলায় অবস্থিত এই পাবটিতে প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল বলে অভিযোগ করা হয়েছিল। তবে একাধিক নোটিশ সত্ত্বেও, পাফের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোনও সাড়া দেয়নি। যার ফলে আইনি ব্যবস্থা নেওয়ার নতুন সতর্কতা জারি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ