আচমকাই পদ ছাড়ছেন বিনি, BCCI-এর নতুন সভাপতি হতে চলেছেন রাজীব শুক্লা

আগামী ১৯ জুলাই রজার বিনি ৭০ বছরে পদার্পণ করবেন। তাই বিসিসিআই সংবিধান অনুসারে, সভাপতি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট খবর! ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অন্তর্বর্তীকালীন সভাপতি হতে চলেছেন কংগ্রেস সাংসদ রাজীব শুক্লা। শীঘ্রই এই পদের জন্যে মেয়াদ শেষ হবে বর্তমান সভাপতি রজার বিনির। যিনি ২০২২ সালে বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর বিসিসিআইয়ের সভাপতির চেয়ারে বসতে পারেন রাজীব শুক্লা। যদিও বর্তমানে বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে রয়েছেন রাজীব শুক্লা। আগামী ৩ মাসের জন্য তাঁকে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। আগামী ১৯ জুলাই রজার বিনি ৭০ বছরে পদার্পণ করবেন। তাই বিসিসিআই সংবিধান অনুসারে, সভাপতি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর। তাই BCCI-এর নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত, রাজীব শুক্লা সভাপতির দায়িত্ব পালন করবেন বলে খবরে রয়েছে। ৬৫ বছর বয়সী রাজীব শুক্লা ২০২০ সাল থেকে BCCI এর সহ-সভাপতির পদ আগলে রেখেছেন।

পাশাপাশি তিনি তিনি উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (UPSC) সচিব এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে BCCI-এর সভাপতি পদ থেকে স্বেচ্ছায় সরে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপরেই এই পদের স্থলাভিষিক্ত হন রজার বিনি। কিন্তু বিসিসিআইয়ের নিয়ম অনুসারে, সভাপতি পদের জন্যে সর্বোচ্চ বয়স হওয়া উচিত ৭০ বছর। তাই আগামী মাসে ৭০ বছরে পদার্পণ করছেন রজার বিনি। সেই কারণে তাঁকে এই পদ ছাড়তে হবে। তাঁর মেয়াদ শেষ হবে। তাই পরবর্তী সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন রাজীব শুক্রা। একটি সূত্র জানিয়েছে, “ঐতিহ্য অনুসারে, এমন পরিস্থিতিতে সবচেয়ে সিনিয়র কর্মকর্তাই দায়িত্ব গ্রহণ করেন। তাই সেপ্টেম্বরে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত রাজীব শুক্লা এই ভূমিকা পালন করবেন।”

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজীব শুক্লা এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) সভাপতিও ছিলেন। সাম্প্রতিক বছরগুলিতে, সিকে খান্না সুপ্রিম কোর্ট-নিযুক্ত প্রশাসক কমিটির মেয়াদে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত BCCI-এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসক কমিটি ৩৩ মাস ধরে বোর্ডের কার্যকারিতা দেখাশোনা করে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার তিন বছর আগে বিনি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ফাস্ট বোলার বিনি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন এবং সেই বিশ্বকাপে সর্বাধিক উইকেট (১৮) নিয়েছিলেন। পরে তিনি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচিং করেন, যারা ২০০০ সালে একই বয়সের জন্য আইসিসি বিশ্বকাপ জিতেছিল।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান