পাক-সেনাবাহিনীকে জোর ধাক্কা! ISI গুপ্তচর বাবুল হাসানিকে গাড়ি-সহ উড়িয়ে দিল BLA

রবিবার (১ জুন) রাতে, বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির (BLA) স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড (STOS) কোয়েটায় একটি অভিযানের সময় পাকিস্তান সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ এজেন্টের গাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেলুচি বিদ্রোহীদের থেকে জোর ধাক্কা খেল পাকিস্তানের সেনাবাহিনী। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে পাক-সেনাবাহিনী এবং বেলুচ বিদ্রোহীদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এবং পাক সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রতিদিনই ছোট ছোট সাফল্য পাচ্ছে বেলুচ বিদ্রোহীরা। তবে এবার বিশাল সাফল্য পেল বেলুচ সেনাগোষ্ঠী। যাতে উপযুক্ত শিক্ষা পেয়েছে জানোয়াররূপী পাকিস্তানের সেনাবাহিনী। জানা গিয়েছে, রবিবার (১ জুন) রাতে, বেলুচিস্তানের
বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির (BLA) স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড (STOS) কোয়েটায় একটি অভিযানের সময় পাকিস্তান সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ এজেন্টের গাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। যে গাড়িতে ছিলেন ISI শীর্ষ এজেন্ট বাবুল মুহাম্মদ হাসানি। আইডি বিস্ফোরণে একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ISI এজেন্টের দেহ। যাতে কিনা পাকিস্তানের বিরুদ্ধে আবারও বড় সাফল্য পেল বেলুচি বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (BLA)। এই মূহুর্তে ভারতের সঙ্গে চরম উত্তেজনা চলছে পাকিস্তানের।

অন্যদিকে পাকিস্তানের থেকে আলাদা হতে চায় বেলুচিস্তান। একেবারে দুদিক থেকে আক্রমণ করা হয়েছে পাকিস্তানকে। যদিও পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতি পরিস্থিতি চলছে। তা সত্ত্বেও সীমান্তে বহাল নজরদারি জারি রেখেছে ভারত। যেকোনও সময়ে আবারও ভারতকে আক্রমণ করতে পারে পাকিস্তান বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। এর মধ্যে বেলুচিস্তান আর্মির সঙ্গেও কোণঠাসা সম্পর্ক চলছেন পাক সেনাবাহিনীর। মাস কয়েক আগেই পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাক করেছিল BLA। যাতে অনেক সাধারণ মানুষ মারা যান। এবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (ISI) একজন শীর্ষস্থানীয় এজেন্টকে হত্যা করল BLA বাহিনী। জানা গিয়েছে, বিএলএ-এর গোয়েন্দা শাখা “জিরাব”-এর দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছিল। গতকাল রাতে কোয়েটার বারুরি রোডের একটি স্টপ এলাকায় বিএলএ যোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর এজেন্ট মুহাম্মদ হাসানির গাড়ি লক্ষ্য করে চৌম্বকীয় আইইডি বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণে মুহাম্মদ হাসানি ঘটনাস্থলেই মারা যান এবং তার সঙ্গী মুহাম্মদ আমিন গুরুতর আহত হন। আইইডি বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। প্রসঙ্গত, বাবুল মুহাম্মদ হাসানি ছিলেন, পাকিস্তানি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলির একজন গুরুত্বপূর্ণ এজেন্ট। জিহাদি স্কোয়াড এজেন্ট জাকারিয়া মুহাম্মদ হাসানির সঙ্গে ISI-এর সরাসরি যোগাযোগ ছিল। মুহাম্মদ হাসানি কালাতে একটি সশস্ত্র গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। যা শহর এবং আশেপাশের এলাকায় সক্রিয় ছিল। মুহাম্মদ হাসানি একটি নির্যাতন কক্ষও তৈরি করেছিলেন। যেখানে বেলুচ যুবকদের জোরপূর্বক বন্দি করা হত এবং নির্যাতন চালানো হত। তার দলটি বিভিন্ন এলাকায় চেকপয়েন্ট স্থাপন করেছিল এবং সশস্ত্র টহল দিয়েছিল। এই ঘটনার পর বিএলএ সতর্ক করে দিয়েছে যে, যারা বালুচদের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে তাদের বিএলএর কাছে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় তাঁদেরও পরিণতি মুহাম্মদ হাসানির মতো হবে।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান