১৬ বছরে স্তন ক্যান্সারে আক্রান্ত, মারণরোগ জয় করেই ‘বিশ্বসুন্দরী’ ওপাল সুচেতা

নিজের ব্যক্তিগত জীবনেরও একাধিক তথ্য প্রকাশ করেছেন। কেননা তিনি ১৬ বছর বয়সে স্তনক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের ‘বিশ্বসুন্দরী’-এর শিরোপা পেয়ে ইতিহাস রচনা করেছেন ওপাল সুচেতা চুয়াংশ্রী। যিনি থাই ল্যান্ডের প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন নন্দিনী গুপ্তা। কিন্তু প্রথম ২০ তেই তিনি ছিটকে যান। যাই হোক, প্রথম থাই মহিলা হিসেবে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস রচনা করেছেন ওপাল সুচেতা চুয়াংশ্রী। শনিবার (৩১ মে) হায়দরাবাদে বসেছিল বিশ্বসুন্দরী প্রতিযোগীতার ফাইনাল আসর। সেখানেই সকল প্রতিযোগীকে হারিয়ে বিশ্বসুন্দরী হয়েছেন ওপাল। জানা গিয়েছে, ৭২তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের ঠিক এক সপ্তাহ আগে, ২২ এপ্রিল ওপাল ‘মিস ওয়ার্ল্ড থাইল্যান্ড ২০২৫’-এর মুকুট পরেছিলেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে ওপাল মুকুট জয়ের অনুভূতি জানিয়েছেন। এবং নিজের ব্যক্তিগত জীবনেরও একাধিক তথ্য প্রকাশ করেছেন। কেননা তিনি ১৬ বছর বয়সে স্তনক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।

তিনি জানিয়েছেন, “এটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা খুবই অবাস্তব। যখন আমি মুকুট পরলাম তখন আমি খুব হতবাক হয়ে গিয়েছিলাম। এখন, আমি শুধু ভাবছি যে আমার দেশের লোকেরা কতটা খুশি হবে। এটি থাইল্যান্ডের জন্য প্রথম মুকুট। এখানে অংশ. নেওয়ার জন্যে আমার যাত্রা তিন বছর ধরে চলছে, তাই এটি আমার জীবন এবং আমার কেরিয়ারের একটি বড় মাইলফলক।”এই মুকুট তার কাছে কী অর্থ বহন করে, তা নিয়ে ২১ বছর বয়সী এই তরুণী বলেছেন, “মুকুটটি আমার ‘বিউটি উইথ পারপাস’ প্রকল্পের আরেকটি সাফল্যের ধাপ চিহ্নিত করেছে। আমি স্তন ক্যান্সার সচেতনতা প্রচারের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করছি। কারণ আমি ১৬ বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম। যখন আমার স্তনের পিণ্ড অপসারণের অস্ত্রোপচার করা হয়েছিল, তখন আমার বয়স ছিল ১৬, তখন থেকেই আমি আমার আশেপাশের লোকদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে শুরু করি, কারণ অল্প বয়সে সাধারণত এটা ঘটে না। আমার সঙ্গে যা ঘটেছিল তা নিয়ে আমি খুব হতবাক হয়ে গিয়েছিলাম। সেই কারণেই আমি এটি সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। আর প্রতিযোগিতা জিতে বিশ্বের দরবারে আমি এর বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছি। তবে স্তন ক্যান্সারের সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ৩০-৪০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই রোগের উৎপত্তি হয়। এছাড়াও, লোকেরা মনে করে ক্যান্সার নিরাময় করা যাবে না। যদি আপনি এটি প্রাথমিকভাবে সনাক্ত করতে পারেন তবে এটি নিরাময়যোগ্য।”

এরপরে অভিনয় ডেবিউ করার বিষয়ে ওপাল বলেন যে, ‘মিস ওয়ার্ল্ড’ জয় বলিউডে প্রবেশের সম্ভাবনা-সহ অসংখ্য দরজা খুলে দিতে পারে। কিন্তু তিনি স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনোনিবেশ করেছেন এবং তার লক্ষ্য থেকে সরে যেতে চান না। তাঁর কথায়, “আমি অভিনয় শিল্প থেকে অনেক দূরে আছি। যেহেতু আমি ভারতে আছি এবং ভারতেই আমাকে মুকুট পরানো হয়েছিল, তাই ভবিষ্যতে হয়তো সুযোগ আসবে। কিন্তু মিস ওয়ার্ল্ড হিসেবে আমার রাজত্ব শেষ করার পর আমি এটি নিয়ে কাজ করব। মিস ওয়ার্ল্ডে আমরা সবাই আলাদা দেখতে ছিলাম। তাই, আমাদের চেহারার কোনও মানদণ্ড নেই। কারণ আমাদের কেউই একরকম দেখতে নয়। এই পৃথিবীর মানুষ ইতিমধ্যেই শিখে গেছে যে আমরা আমাদের নিজস্ব উপায়ে অনন্য। আমাদের তরুণ প্রজন্মকে বলতে হবে যে নিজেদের মধ্যে সৌন্দর্য খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট মানদণ্ডের মধ্যে ফিট করার জন্য তাদের অনুভূতির কোনও প্রয়োজন নেই।”

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান