‘অপারেশন সিঁদুরে’ প্রকাশিত তথ্যের চেয়ে বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ভারতীয় সেনা, বলছে পাক নথি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানে প্রকাশিত তথ্যের চেয়ে আরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল। পাক সেনাবাহিনীর নথিতেই এমন বিস্ফোরক তথ্য উল্লেখ করা হয়েছে। ‘অপারেশন সিঁদুর’ এ পাল্টা পাক সেনা যে ‘অপারেশন বুনিয়ান উন মারসুস’ শুরু করেছিল তার নথি বলছে, ভারতীয় সেনার দাবি করা লক্ষ্যবস্তুর চেয়ে আরও আটটি বেশি জায়গায় আঘাত হেনেছিল। মানচিত্র অনুযায়ী, পেশোয়ার, ঝাং, সিন্ধুর হায়দদরাবাদ, পঞ্জাবের গুজরাত, গুজরানওয়ালা, ভাওয়ালনগর, অ্যাটক এবং চোরে হামলা দেখানো হয়েছে। গত মে মাসে বিমান হামলার পর ভারতীয় সেনার তরফে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানানো হয়েছিল, তাতে এই সব স্থানের নাম উল্লেখ ছিল না।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর ভারতীয় সেনার তরফে ৭ মে মধ্য রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাসী ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই অভিযানে মুম্বই বিস্ফোরণ হামলার মূলক্রী হাফিজ সাইদের জামাত-উদ দাওয়া, লস্কর ই তয়বা, জইশ-ই মহম্মদ, হিজবুল মুজাহিদিনের একাধিক সন্ত্রাসী ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলায় ধুলোতে গুঁড়িয়ে দেওয়া হয়। মার্কিন সংস্থা ‘ম্যাক্সার টেকনোলজিস’ কর্তৃক প্রকাশিত উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল, ভারতীয় সেনা নয়টি স্থানে হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের সদর দফতর, মুরিদকেতে লস্কর-ই-তৈয়বার প্রশিক্ষণ কেন্দ্র। অন্যান্য স্থানগুলির মধ্যে ছিল মুজাফফরাবাদ, কোটলি, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম উপত্যকা, ঝিলাম এবং চকওয়ালের জঙ্গি ঘাঁটি।

৭ মে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরেই ভারতীয় সেনার তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছিল, শুধুমাত্র পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কোনও সামরিক স্থাপনা কিংবা বেসামরিক এলাকায় আক্রমণ চলেনি। যদিও ‘অপারেশন সিঁদুর’ এর পাল্টা হিসাবে পাকিস্তান সেনার তরফে জম্মু-কাশ্মীর থেকে শুরু করে সীমান্তবর্তী  রাজ্যগুলিতে থাকা ভারতীয় সেনা ও বায়ুসেনার ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যদিও ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম)  ওই হামলা ব্যর্থ করে দেয়। মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে।

পাক সেনা ভারতের সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করে আক্রমণ চালানোর পরেই ভারতীয় সেনার তরফ থেকে যোগ্য জবাব দেওয়া হয়। পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তার মধ্যে ছিল নূর খান, রফিকি, মুরিদ, সুক্কুর, শিয়ালকোট, পসরুর, চুনিয়ান, সারগোধা, স্কারু, ভোলারি এবং জ্যাকোবাবাদ। ওই হামলায় প্রচুর ক্ষয়ক্ষতির পরেই পাকিস্তান সেনা পিছু হঠে। ভারতীয় সেনার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায়। টানা তিন দিন পর আক্রমণ-প্রতি আক্রমণের অবসান ঘটে। ‘অপারেশন সিঁদুরে’ ভারতীয় সেনার পাঁচ জওয়ান আত্মবলিদান দেন। উল্টোদিকে পাকিস্তান সেনার শতাধিক জওয়ান প্রাণ হারান। পাক সেনার নথি বলছে, ভারতীয় সেনার হামলায় যে ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে বলা হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে।’

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান