বাকবিতণ্ডার জেরে মৃত্যু! প্রতিবেশীর গুলিতে ঝাঁঝরা ‘কিং অফ দ্য হিল’ খ্যাত জনাথন জস

টেক্সাসে নিজের বাড়ির বাইরেই গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন জনাথন জস। যিনি তাঁর কন্ঠের জন্যে বিশ্বখ্যাত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক! টেক্সাসে নিজের বাড়ির বাইরেই গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন জনাথন জস। যিনি তাঁর কন্ঠের জন্যে বিশ্বখ্যাত। অ্যানিমেটেড সিরিজ “কিং অফ দ্য হিল”-এ জন রেডকর্নের ভূমিকায় কণ্ঠ দেওয়ার জন্যে সর্বাধিক পরিচিত জনাথন জস। গোটা বিশ্বের কাছে তাঁর কন্ঠ আইকনিক। সম্প্রতি প্রতিবেশীর গুলিতে নিহত হয়েছেন অভিনেতা। টেক্সাসের সান আন্তোনিও তে অবস্থিত নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা হলিউড। শোনা যাবেনা আর তাঁর কন্ঠ। প্রতিবেদন অনুযায়ী, রবিবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে গুলিবর্ষণের ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পান, জনাথন জসকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন।

পুলিশ জানিয়েছেন যে, একাধিক গুলি করা হয়েছে অভিনেতাকে। তবে পুলিশ আসার আগেই মারা যান জস। জানা গিয়েছে, গুলি করার পর সন্দেহ ভাজন ব্যক্তি গাড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু পুলিশ তাঁর পিছু নিয়ে তাঁকে গ্রেফতার করে। কিন্তু ঠিক কী ঘটেছিল? একটি স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ঘটনার দিন ৫৯ বছর বয়সী অভিনেতা ৩৭ বছর বয়সী সিগফ্রেডো আলভারেজ-সেগা নামে একজন ব্যক্তির সঙ্গে মৌখিক তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে বিবাদ সহিংস হয়ে ওঠে, যখন ওই ব্যক্তি পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে জসকে এলোপাথাড়ি গুলি করে। অভিনেতা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এবং অবস্থার বেগতিক দেখে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর শহরজুড়ে ব্যাপক তল্লাশি করে তাঁকে গ্রেফতার করা হয়। অফিসাররা আলভারেজ-সেগার গাড়ির বিস্তারিত বিবরণ পেয়ে তাঁকে খুঁজে বের করেন। এরপর তাকে হেফাজতে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়। তার বন্ড ২০০,০০০ ডলার (১.৭ কোটি টাকা) নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, জন রেডকর্ন চরিত্রে কন্ঠ দেওয়ার পরেই জসের কণ্ঠস্বর আইকনিক হয়ে উঠেছিল। যিনি এই সিরিজের সিজন ২ থেকে সিজন ১৩ পর্যন্ত কন্ঠ দিয়েছেন। ১৯৯৬ সালে মূল কণ্ঠ অভিনেতা ভিক্টর অ্যারন গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর তিনি এই ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। হিট সিরিজের আসন্ন পুনরুজ্জীবনের জন্য জস ইতিমধ্যেই তার লাইন রেকর্ড করেছেন বলে জানা গিয়েছিল।কিং অফ দ্য হিলের বাইরে, জস বেশ কয়েকটি উল্লেখযোগ্য টেলিভিশন এবং চলচ্চিত্র প্রকল্পে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে, পার্কস অ্যান্ড রিক্রিয়েশন, তুলসা কিং, রে ডোনোভান, ট্রু গ্রিট এবং দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান