পঞ্জাবের স্বপ্ন ভেঙে প্রথমবার শিরোপা জিতলেন বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: কলকাতা নাইট রাইডার্সের মতো পঞ্জাব কিংসকে শিরোপা জেতাতে পারলেন না শ্রেয়স আইয়ার। মঙ্গলবার (৩ জুন) রাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের শিরোপা দখলের মহাযুদ্ধে বাজিমাত করলেন বিরাট কোহলিরা। পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর্শদীপ সিংহ ও কাইল জেমিসনের দাপটে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯০ রান তুলেছিলেন রজত পাতিদাররা। জবাবে ক্রুণাল পাণ্ড্য ও ভুবনেশ্বর কুমারের দুরন্ত বোলিংয়ে সাত উইকেটে ১৮৪ রানেই গুটিয়ে গেল পঞ্জাব কিংস।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স। ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন আরসিবির ওপেনার ফিল সল্ট। বড় শট খেলতে গিয়ে কাইল জেমিসনের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ইংলিশ ব্যাটার। আউট হওয়ার আগে করেন ১৬ রান। তিন নম্বরে নামা ময়ঙ্ক আগরওয়ালও প্রথম থেকে হাত খুলে মারতে থাকেন। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। যুজবেন্দ্র চহলের বলে ফেরেন (১৮ বলে ২৪)। আরসিবি অধিনায়ক রজত পাতিদার ও বিরাট কোহলি তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন। ১১তম ওভারে রজতকে (২৬) ফিরিয়ে ধাক্কা দেন জেমিসন।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন বিরাট ও লিয়াম লিভিংস্টোন। মনে হচ্ছিল দলকে শক্ত ভিতের উপরে দুজনে দাঁড় করাবেন। কিন্তু ১৫তম ওভারে কোহলিকে (৪৩) লেগগ বিফোরের ফাঁদে ফেলে বেঙ্গালুরুকে জোর ধাক্কা দেন আজমাতুল্লাহ ওমরজাই। ছয় নম্বরে নামা জিতেশ শর্মা ধুমধাড়াক্কা ব্যাট করতে শুরু করেন। লিভিংস্টোনের সঙ্গে জুটি বেঁধে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মনে হচ্ছিল, অনায়াসেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যাবে আরসিবি। কিন্তু ১৭তম ওভারে লিভিংস্টোনকে (১৫ বলে ২৫) ফিরিয়ে জেমিসন ফের ধাক্কা দেন। পরের ওভারে বিজয়কুমারের বলে সাজঘরের পথ ধরেন জিতেশ শর্মা-ও (১০ বলে ২৪)। ১৯তম ওভারে আজমাতুল্লাহের ওভারে ১৪ রান নিয়ে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন রোমারিও শেফার্ড। কিন্তু শেষ ওভারে বল করতে এসে কার্যত আরসিবির নিচের সারির ব্যাটারদের তুর্কি নাচন নাচান আর্শদীপ সিংহ। এক ওভারেই তিনবার ধাক্কা দেন বেঙ্গালুরুকে। দ্বিতীয় বলে ফেরান শেফার্ডকে (১৭)। চতুর্থ বলে সাজঘরের পথ দেখান ক্রুণাল পাণ্ড্যকে (৪)। শেষ বলে ভুবনেশ্বর কুমারকে (১) আউট করে আরসিবির ২০০ রান পেরনোর স্বপ্নকে ভেঙে চুরমার করে দেন।

জয়ের জন্য ১৯১ রানের সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরান সিংহ ও প্রিয়াংশ আর্য। প্রথম পাওয়ার প্লে-তে উইকেট না খোয়ানোর লক্ষ্য নিয়েই নেমেছিলেন দুজনে। যদিও পঞ্চম ওভারে বল করতে এসে প্রিয়াংশকে (২৪) ফিরিয়ে দিয়ে পঞ্জাবকে প্রথম ধাক্কা দেন জশ হেজলউড। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান প্রভসিমরান ও জস ইংলিশ। নবম ওভারে প্রভসিমরানকে (২৬) ফিরিয়ে ২৯ রানের জুটি ভাঙেন ক্রুণাল পাণ্ড্য। পরের ওভারে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (১) ফিরিয়ে পঞ্জাবকে জোর ধাক্কা দেন রোমারিও শেফার্ড। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে একার হাতে হারিয়ে দেওয়া শ্রেয়স ‘মহারণে’ চরম ব্যর্থ হলেন।

চতুর্থ উইকেটে নেহাল ওয়াধেরার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন ইংলিস। মারমুখী মেজাজে ব্যাট করে আরসিবির বোলারদের আত্মবিশ্বাসে চিড় ধরানোর চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। ক্রুণাল পাণ্ড্যর বলে ফিরে যান অজি ব্যাটার-উইকেটকিপার। আউট হওয়ার আগে করে যান ২৩ বলে ৩৯। একশো রানের আগে প্রথম সারির চার ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় পঞ্জাব। পঞ্চম উইকেটে নেহহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিংহ একটা প্রতিরোধ গড়ে তোলার চচেষ্টা চালিয়েছিলেন। খানিকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন দুজনে। তাতে উল্টো ফল হয়। আস্কিং রেট চড়চড় করে বাড়তে থাকে। ১৭তম ওভারে পঞ্জাব শিবিরে জোড়া আঘাত হানেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় বলে ফেরান নেহাল ওয়াধেরাকে (১৫)। চতুর্থ বলে মার্কাস স্টোইনিসকে (৬)। পরের ওভারে আজমাতুল্লাহ ওমরজাইকে (১) ফিরিয়ে পঞ্জাবের জয়ের আশায় জল ঢেলে দেন যশ দয়াল। যদিও শেষ মুহুর্তে ব্যাট হাতে গর্জে উঠেছিলেন শশাঙ্ক সিংহ। শেষ ওভারে জয়ের জন্য পঞ্জাবের দরকার ছিল ২৯ রান। ২২ রান তোলেন শশাঙ্ক। ৩১ বলে ৬০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে অপরাজিত থেকে যান। আরসিবির হয়ে ক্রুণাল পাণ্ড্য ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন। আর ভুবনেশ্বর কুমার ৩৮ রানে ২টি উইকেট পকেটে পুরেছেন।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা