শুরা খানের ‘বেবি বাম্প’ নিয়ে হইচই, সত্যিই কী আবারও বাবা হচ্ছেন আরবাজ?

তবে কী প্রথম সন্তানের ২০ বছর পর আবারও বাবা হচ্ছেন আরবাজ? দিন কয়েক ধরেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিচ্ছেন শুরা। যেখানে স্পষ্ট তাঁর বেবি বাম্প।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৩ সালে ফের বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন সুপারস্টার সলমান খানের ভাই আরবাজ খান। মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্স হওয়ার পর Giorgia Andriani-র সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন আরবাজ। কিন্তু আচমকাই শোনা যায় যে, বিদেশী প্রেমিকার সঙ্গে সম্পর্ক শেষ করেছেন অভিনেতা। এরপর সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট শুরা খানের প্রেমে পড়েন আরবাজ। শোনা যায়, দীর্ঘদিন ধরেই শুরা-র সঙ্গে প্রেমে আবদ্ধ ছিলেন আরবাজ, সেই কারণেই জর্জিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙেছে অভিনেতার। অবশেষে শুরা-র সঙ্গে বিয়ের ঘোষণা করে জল্পনায় দাঁড়ি টানেন আরবাজ। এবং পরিবারের অনুমতিতে শুরার সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ। অথচ দাদা ষাট ছুঁই ছুঁই সলমান এখনও অবিবাহিত, তাঁর দুই ভাই-ই একাধিক সম্পর্ক গড়েছেন। এদিকে দিন কয়েক ধরেই জল্পনা চলছে যে, শুরা খান প্রেগন্যান্ট, আরবাজ আবারও বাবা হাতে চলেছেন। যেখানে তিনি মালাইকা অরোরার সঙ্গে অলরেডি এক সন্তানের বাবা। তাঁদের সন্তানের বয়স প্রায় ২০ বছর। তবে কী প্রথম সন্তানের ২০ বছর পর আবারও বাবা হচ্ছেন আরবাজ? দিন কয়েক ধরেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিচ্ছেন শুরা। যেখানে স্পষ্ট তাঁর বেবি বাম্প। কিন্তু কিছুতেই বিষয়টি সামনে আনতে চাইছেন না আরবাজ। অবশেষে শুরার প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন আরবাজ। 

গত কয়েকদিন ধরেই আরবাজ খান এবং শুরা খানের প্রথম সন্তানের গুজব ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার মুম্বইয়ে স্ত্রীর সঙ্গে দেখা যায় আরবাজকে। আর তাঁদের দেখা মাত্রই পাপারাজ্জিরা ঘিরে ধরে। তবে একেবারেই লুকিয়ে নয়, ক্যামেরার সামনে দুইজনে মিলে হাসিখুশি মেজাজে পোজ দেন আরবাজ, শুরা। যেখানে শেরার পোশাকের ফাঁক দিয়ে স্পষ্ট ছিল বেবি বাম্প। তবে এ ব্যাপারে তেমন কিছুই জানায়নি আরবাজ। কিন্তু এই বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা করতেই রাজি নয় আরবাজ বা শুরা কেউই। বুধবার স্ত্রী শুরার সঙ্গে ডিনার ডেটে বের হন আরবাজ। তখনই পাপারাজ্জিরা তাঁদের ছবি তুলতে তুলতে আরবাজকে অভিনন্দন জানা। যার ফলে আরবাজ স্পষ্টতই লজ্জা পেয়ে যান। যাচ্ছেন। এদিকে, শুরা আরবাজের দিকে তাকিয়ে শুধুই হাসেন। এরপর যখন দম্পতি অনুষ্ঠানস্থল ছেড়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করলেন, তখন একজন আলোকচিত্রীকে বলতে শোনা যায় যে, “ওদের যেতে দাও। যার কথা শুনে আরবাজ হেসে বললেন, “তোমরাও ছেড়ে দাও, অনুগ্রহ করে মাঝে মাঝে বোঝার চেষ্টা করুন।”

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আসলে ভিডিওতে অনুমান শুরার প্রেগন্যান্সির জন্যেই আলোকচিত্রীদের বকা দিলেন আরবাজ। যদিও আরবাজ বা শুরা কেউই সরাসরি গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত করেননি। আবার অস্বীকারও করেননি। ২০২৩ সালের ২৪শ ডিসেম্বর মুম্বইয়ে আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে অন্তরঙ্গ নিকাহ অনুষ্ঠানের মাধ্যমে আরবাজ ও শুরার বিয়ে করেন। অনুষ্ঠানের পর, আরবাজ ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই খবরটিতে শিলমোহর দেন। ওদিকে ২০১৭ সালে আরবাজ-মালাইকার আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়।

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য