বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: নেটমাধ্যমে আগেই দাবি উঠেছিল গ্রেফতার করার। এবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার (৬ জুন) কাব্বন পার্ক থানায় ওই অভিযোগ দায়ের এইচ এম ভেঙ্কটেশ নামে এক সমাজকর্মী । তাঁর দাবি, কোহলির জন্যই পদপিষ্টের ঘটনা ঘটেছে। অভিযোগকে এফআইআর হিসাবে গণ্য করারও দাবি জানিয়েছেন তিনি। যদিও পুলিশ এখনও পর্যন্ত ওই অভিযোগপত্রকে গুরুত্বই দেয়নি।

পঞ্জাব কিংসকে হারিয়ে ১৭ বছর পর প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বুধবার (৪ জুন) চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল জয় উপলক্ষে বিরাট কোহলিদের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। কিন্তু ভিড়ের কারণে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা দেশে। সমালোচনার মুখে একাধিক পুলিশ আধিকারিককে বরখাস্ত করার পাশাপাশি অনুষ্ঠানের আয়োজক আরসিবির এক কর্তা ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির আশঙ্কা করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্নাটক ক্রিকেট সংস্থার কর্তারা। সেই মামলায় বিচারপতি এসআর কৃষ্ণ কুমার নির্দেশ দেন, পরবর্তী শুনানি পর্যন্ত ক্রিকেট সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না।

গোটা ঘটনাকে নিয়ে যখন তোলপাড় কর্নাটক ঠিক তখনই বিরাট কোহলির নামে থানায় অভিযোগ ঠুকেছেন শিবমোগা জেলার সমাজকর্মী এইচ এম বেঙ্কটেশ। তাঁর বক্তব্য,  কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে অত সমর্থক হাজির হয়েছিলেন। তাছাড়া পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেও উৎসব চালিয়ে যাওয়া হয়েছিল, আর তা প্রাণভরে উপভোগ করেছিলেন বিরাট কোহলি। ফলে পদপিষ্টের ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান