ঈদের দিন স্ত্রীকেই গলা কেটে জবাই করলেন পাষণ্ড স্বামী, কোথায় ঘটল হাড়হিম কাণ্ড?

ঈদের দিনেই ভয়ানক ঘটনা! স্ত্রীকে গলা কেটে হত্যা করল পাষণ্ড স্বামী। হাড়হিম কাণ্ড লালমনিরহাট পাটগ্রাম উপজেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ঈদের দিনেই ভয়ানক ঘটনা! স্ত্রীর গলা কেটে নৃশংসভাবে হত্যা করল পাষণ্ড স্বামী। হাড়হিম কাণ্ড লালমনিরহাট পাটগ্রাম উপজেলায়। যেখানে পারিবারিক কলহের জেরে অ্যামি বেগম নামক একজন গৃহবধূকে গলা কেটে খুব করলেন নরপিশাচ স্বামী। ছাগল, গরু জবাই করতে গিয়ে স্ত্রীকেই জবাই করে দিলেন স্বামী। গৃহবধূর বয়স মাত্র ১৯ বছর। স্ত্রীকে খুন করেই পালিয়েছেন স্বামী হাসিবুল। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে, পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ শনিবার (৭ জুন) সকালে লালমনিরহাট উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পাড়া গ্রামে।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নিহত স্ত্রী অ্যামি বেগম একই ইউনিয়নের ইসরাক হোসেনের ছেলে। বিষয়টি নিয়ে পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন যে, বিয়ের পর থেকেই অ্যামি এবং হাসিবুলের মধ্যে পারিবারিক ঝামেলা লেগেই থাকতো। বিভিন্ন কারণ নিয়ে মাঝে মধ্যেই গায়ে হাত তুলত স্বামী। তবে শুক্রবার দু’জনের মধ্যে পারিবারিক কলহ চরম পর্যায়ে উঠে। তখনই হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে অ্যামি বেগমের উপর কোপ মারে। নৃশংসভাবে স্ত্রীর গলা কেটে হত্যা করে। এবং হত্যার পরেই ঘটনা স্থল থেকে পালায় হাসিবুল। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং তরুণীর পরিবারকে খবর দেন। তাঁরা ছুটে আসেন এবং পাটগ্রাম পুলিশকে খবর দেন।পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং তাঁর দেহ ময়নাতদন্তে পাঠায়।

এই বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ঘটনাটি পারিবারিক বিবাদের জেরেই ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত হাসিবুলকে খোঁজার চেষ্টা চলছে। এবং তাঁকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে অভিযুক্তের বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয়রা।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের