রিঙ্কু-প্রিয়ার বাগদানে থাকছে এলাহি আয়োজন, থাকবেন ৩০০ অতিথি, তবে মেনুতে শুধুই নিরামিষ

ইতিমধ্যেই হোটেলটিকে জমকালোভাবে সাজানো হয়েছে। যেখানে তাঁদের জন্যে বাগদান মঞ্চ তৈরি করা হয়েছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের গন্যমান্য ব্যক্তিত্বরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে চলে এল শুভক্ষণ। আর কয়েক ঘন্টা পরেই বাগদান অনুষ্ঠিত হবে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের। তাঁদের আংটি বদল অনুষ্ঠিত হবে লখনউয়ের ফাইভ স্টার হোটেল দ্য সেন্ট্রামে। ইতিমধ্যেই হোটেলটিকে জমকালোভাবে সাজানো হয়েছে। যেখানে তাঁদের জন্যে বাগদান মঞ্চ তৈরি করা হয়েছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের গন্যমান্য ব্যক্তিত্বরা। ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার, পীযূষ চাওলা এবং ইউপি রঞ্জি দলের অধিনায়ক আরিয়ান জুয়াল চলে এসেছেন। রিঙ্কু সিংও গতকাল গভীর রাতে তাঁর পরিবারের সঙ্গে হোটেলে পৌঁছে গিয়েছেন। তাঁরা আংটি বদল অনুষ্ঠানের জন্য সেন্ট্রাল হোটেলে ১৫টি কক্ষ বুক করেছেন। এর মধ্যে ৫টি কক্ষ রিঙ্কুর বন্ধুদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও অখিলেশ, ডিম্পল যাদব, প্রিয়ার এমপি বান্ধবী ইকরা হাসানও আংটি বদল অনুষ্ঠানে যোগ দেবেন। আংটি বদল অনুষ্ঠানের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ৩০০ জন অতিথিকে একটি বিশেষ পাস দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাসটিতে বারকোড স্ক্যানিং সিস্টেম থাকবে।

এছাড়া রিঙ্কুর পরিবারের সদস্যদের মধ্যে তাঁর ভাই, বোন এবং অন্যান্য আত্মীয়স্বজনরাও থাকবেন। বাগদান অনুষ্ঠানের জন্য সেন্ট্রাম হোটেলের ফুলকার্ন হল বেছে নেওয়া হয়েছে। এতে ৩০০ জনেরও বেশি লোক বসতে পারবে। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠানের জন্য ১২x১৬ ফুটের একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। খাবারের মধ্যে লখনউই খাবার অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলিতে রিঙ্কু-প্রিয়ার প্রিয় খাবারগুলিও থাকবে। এছাড়াও, ভিআইপিদের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য বিশেষ নিরাপত্তা দলও সতর্ক অবস্থানে থাকবে। হোটেলের আশেপাশে ব্যক্তিগত ও পুলিশি নিরাপত্তা থাকবে। তাঁদের বাগদান দিনের বেলায় অনুষ্ঠিত হবে। খাবারের মধ্যে শুধুমাত্র নিরামিষ খাবার থাকবে। মুলত আওয়াধি খাবার থাকবে। এছাড়াও, লাইভ কাউন্টার হিসেবে ওয়েলকাম ড্রিংকস থাকবে। স্টার্টারে ইউরোপীয়, চাইনিজ, এশীয় এবং ভারতীয় খাবারও থাকবে। মূল খাবারটি হবে ভারতীয়। গুলাব কি থান্ডি ক্ষীর এবং আচারি সিগার রোল বিশেষ খাবারের তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।

মূল খাবারে থাকবে, মালাই কোফতা, কড়াই পনির। চাইনিজ স্টার্টারে মাঞ্চুরিয়ান স্প্রিং রোল এবং অন্যান্য জিনিস থাকবে। চাইনিজ মেইন কোর্সে নুডলসও থাকবে। অতিথিরা এলে তাদের কুহাদা পরিবেশন করা হবে। অর্থাৎ জমকালো আয়োজনের মাধ্যমে বাগদান সারবেন রিঙ্কু এবং প্রিয়া সরোজ। গত জানুয়ারিতে, কেরাকাতের সমাজবাদী পার্টির বিধায়ক এবং প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজ তাঁর মেয়ের সঙ্গে রিঙ্কু সিংয়ের বিয়ের খবর জানান। তিনি আরও জানান যে, প্রিয়ার সঙ্গে রিঙ্কুর পরিচয় হয় এক সাধারণ বন্ধুর মাধ্যমে, যার বাবাও একজন ক্রিকেটার। রিঙ্কু এবং প্রিয়া একে অপরকে এক বছরেরও বেশি সময় ধরে চেনেন। তারা দুজনেই একে অপরকে পছন্দ করে, কিন্তু পরিবারের সম্মতি ছাড়া তাঁরা বিয়ের জন্যে এগোতে পারছিলেন না। অবশেষে উভয় পরিবারই এই বিয়েতে সম্মত দেন। আগামী নভেম্বরে রিঙ্কু এবং প্রিয়া বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান