নরওয়ের কাছে হারার জের, চাকরি গেল ইতালির কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ইউরোপের বাছাই পর্বের খেলায় প্রথম ম্যাচেই নরওয়ের মতো দুর্বল দলের কাছে হারতে হয়েছে ইতালিকে। আর ওই হারেই বিশ্বকাপে ওঠার পথ অনেকটা কঠিন হয়ে গিয়েছছে আজ্জুরিদের। দলের ওই পারফরম্যান্সের জেরে এবার চাকরি গেল ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তির। রবিবার ইতালির ফুটবল সংস্থার তরফে কোচের দায়িত্ব থেকে স্পালেত্তিকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে। আচমকা ছাঁটাইয়ের খবর শোনার পরে বিস্মিত হয়ে গিয়েছেন ইতালির জাতীয় দলের কোচ।

বিশ্ব ফুটবলের এক সময়ের অন্যতম শক্তি ইতালির সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের মূলপর্বে পৌঁছতে পারেনি এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই ২০২৬ সালে মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য মরিয়া ছিল। আজ্জুরিদের কোচ ২০২৩ সালে রবার্তো মানচিনির জায়গায় ইতালির কোচের দায়িত্ব দেওয়া ৩৩ বছর বাদে নাপোলিকে সিরি আ লিগে চ্যাম্পিয়ন করা লুসিয়ানো স্পালেত্তিকে। দায়িত্ব নেওয়ার পর ২৩ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ১১ জয়, ৬ ড্র ও ৬ হার দেখেছেন তিনি।

নরওয়ের ম্যাচের পরেই ইতালির কোচের পদ থেকে স্পালেত্তির ছাঁটাইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই গুঞ্জনই সত্যি হল। মলদোভার বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন করতে এসে আজ্জুরিদের কোচের পদ থেকে নিজেই সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন স্পালেত্তি। খানিকটা হতাশাজনিত কণ্ঠে তিনি বলেন, ‘আমি জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি পাচ্ছি। আমি হতাশ। আমার সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা ছিল না। বিশেষ করে যখন পরিস্থিতি ভাল নয়, তখন আমি থেকে যেতে চেয়েছিলাম এবং আমার দায়িত্ব পালন করতে চেয়েছিলাম।’ আগামিকাল সোমবার (৯ জুন) মলদোভার বিরুদ্ধে ডাগ আউটে সম্ভবত শেষ বারের মতো দাঁড়াব।’

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের