CID-2 সিজনে ‘ডক্টর তারিকা’-র চরিত্রে ফের দেখা দেবেন শ্রদ্ধা মুসালে

অভিনেত্রী শ্রদ্ধা মুসালে, যিনি সিআইডি সিজন ১ থেকেই ডক্টর তারিকার ভূমিকায় অভিনয় করেছেন। তিনি CID 2-তে ফিরে এসেছেন, আর তাঁর ফিরে আসা দর্শকদের জন্যে চমকের থেকে কম কিছু নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশনের জনপ্রিয় ক্রাইম শো CID, প্রায় ২০ বছর পর প্রত্যাবর্তন করেছে পর্দায়। এককালে এই শোয়ের ভক্ত ছিল ৮ থেকে আশি। বিশেষ করে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করত এই শো। কিন্তু আচমকাই বন্ধ হয়ে যাওয়া য় ব্যাথা পেয়েছিলেন ভক্তরা। অবশেষে দীর্ঘ ২০ বছর পর নতুন রূপে দ্বিতীয় মরসুম নিয়ে ফিরেছে CID। তবে সিআইডি সিজন ২-এ অনেককিছু পরিবর্তন হয়েছে। যা দর্শকদের বেশি আকৃষ্ট করেছে। যদিও ইতিমধ্যেই শোয়ে এসিপি প্রদ্যুমনের মৃত্যু হয়েছে। তার জায়গায় ACP আয়ুষ্মান হিসেবে পার্থ সামথান প্রবেশ করেছেন। কিন্তু তিনি আবার শো থেকে বেরিয়েও গিয়েছেন। তবে এসিপি প্রদ্যুমনের চলে যাওয়ার বিষয়টা অনেকেই মেনে নিতে পারেননি।

তবে দয়া এবং অভিজিৎ একই জায়গায় রয়েছেন, তাঁরা শোয়ের অন্যতম ব্যক্তিত্ব। এবার CID-তে ফিরলেন কাস্টের একজন পুরনো সদস্য। অভিনেত্রী শ্রদ্ধা মুসালে, যিনি সিআইডি সিজন ১ থেকেই ডক্টর তারিকার ভূমিকায় অভিনয় করেছেন। তিনি CID 2-তে ফিরে এসেছেন, আর তাঁর ফিরে আসা দর্শকদের জন্যে চমকের থেকে কম কিছু নয়। ডক্টর তারিকা চরিত্রে শ্রদ্ধার প্রত্যাবর্তনের কথা নিশ্চিত করেছে একটি সংবাদমাধ্যম। এমনকী অভিনেত্রীর একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শ্রদ্ধা ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডি-র অংশ ছিলেন। এই অনুষ্ঠানটি ছাড়াও, তিনি ‘কাহানি ঘর ঘর কি’ , ‘মিলে জব হাম তুম’ , ‘পোরুস’ এবং অন্যান্য অনেক জনপ্রিয় টিভি অনুষ্ঠানের অংশ ছিলেন।তবে টিআরপির ক্ষেত্রে সিআইডির দ্বিতীয় সিজন খুব একটা ভালো সাড়া পাচ্ছে না। এদিকে, সনি টিভি ছাড়াও, সিআইডি সিজন ২ নেটফ্লিক্সেও স্ট্রিমিং হচ্ছে। এদিকে, সিআইডি ২ থেকে পার্থের বিদায়ে ভক্তরা বেশ বিরক্ত গিয়েছেন। গত মাসে একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “সিআইডির মতো একটি কাল্ট শোয়ের অংশ হতে পারাটা পরম আনন্দের, যদিও তা অল্প সময়ের জন্যই হোক। আমি কেবল কয়েকটি পর্বের জন্য ছিলাম, অতিথি চরিত্রে, কিন্তু পরে কয়েক মাসের জন্য তার সময়সীমা বাড়ানো হয়েছিল। যাইহোক, আমার অন্যান্য কাজের প্রতিশ্রুতি রয়েছে, তাই আমি বেশি দিন কাজ চালিয়ে যাব না। তবে হ্যাঁ, আমার সংক্ষিপ্ত কর্মজীবনে দর্শকদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।”

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর