ডোমজুড়ের পলাতক শ্বেতা খানের দুই ভাই সহ ৩জন আটক, জঙ্গল থেকে উদ্ধার নির্যাতিতার চুল

Share:

নিজস্ব প্রতিনিধি,ডোমজুড়: সোমবার ভোর রাতে হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া সংলগ্ন মুন্সি ডাঙা থেকে পলাতক শ্বেতা খান ওরফে ফুলটুসি বেগমের দুই ভাই সহ তিন জনকে আটক করল পুলিশ। আটক যুবকদের নাম সেখ আনারুল(Sk.Anarul) ও সেখ মানারুল(Sk.Manarul)। এর পাশাপাশি সেথা কানের ঘনিষ্ঠ এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।পাশাপাশি শ্বেতা খানের বাড়ির পাশের একটি আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করা হয় সোদপুরের(Sodpur) বাসিন্দা নির্যাতিতা মহিলার মাথার চুল। গত দুদিন ধরে পলাতক ছিল এই দুই ভাই। গোপন সূত্রে খবর পেয়ে বাঁকড়া ফাঁড়ির পুলিশ এদের আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে অগ্রগতি হবে বলেই মনে করছে ডোমজুড় থানার পুলিশ। প্রসঙ্গত বাঁকড়ার একটি বাড়িতে সোদপুরের(Sodepur) তরুণীকে দিয়ে প্রথমে বার ডান্সারের কাজ করানোর চেষ্টা করে দেহ ব্যবসায় নামানো এবং পর্ন ছবি করানোর জন্য ওই তরুণীকে প্রথমে চাকরির টোপ দেওয়া হয়েছিল। পরে রাজি না হওয়ায় ফ্ল্যাটের ঘরে আটকে রাখা হয়েছিল। সেই সঙ্গে চলছিল মধ্যযুগীয় নির্যাতন।আর এই কাণ্ডে জড়িত রয়েছে শ্বেতা খানের পুরো পরিবার। পলাতক রয়েছে মায়ের পাশাপাশি তার ছেলে আরিয়ান খান। এর পাশাপাশি সোদপুরের নির্যাতিতাকে মারধর করে মাথার চুল কেটে নেবার অভিযোগ ওঠে শ্বেতা খান ও আরিয়ান খানের বিরুদ্ধে। মঙ্গলবার বাঁকড়া ফকিরপাড়ার(Fakirpara) শ্বেতার ফ্ল্যাটের পিছন দিকের জঙ্গল থেকে মাথার চুল সংগ্ৰহ করল পুলিশ।

এই চুল নির্যাতিতার বলে মনে করা হচ্ছে।সেগুলো পরীক্ষার জন্য পাঠাচ্ছে বাঁকড়া তদন্ত কেন্দ্রের(Bakra Investigation Center) পুলিশ। এদিকে পুলিশ তদন্ত নেমে জানতে পেরেছে সেটা খান ওরফে ফুলটুসি বেগম এর আগে কলকাতায় এটি গুলি চলার ঘটনায় ২০১৫ সালে গ্রেফতার হয়েছিল। এটা খানের পুরনো অপরাধের তথ্য তল্লাশ করছে পুলিশ। তাদের মোবাইল ফোন গুলো অফ রয়েছে। কিন্তু যেন তেনো প্রকারে ওই মোবাইল ফোনের সূত্র ধরে মা ও ছেলেকে গ্রেফতার করতে একাধিক দিকে পুলিশের টিম ছড়িয়ে পড়েছে। সোদপুরের তরুণীর মত আর কার কার সাথে এই মা ও ছেলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাও জানতেও পুলিশ তথ্য খুঁজছে। শুধু তাই নয় কোন যুবতী বা কোনো পরিবার যদি ওই মা ও ছেলের নির্যাতনের শিকার হয়ে থাকে তাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর