লন্ডনে চরম অপমানিত মোল্লা ইউনূস, স্বাগত জানালেন না ব্রিটিশ সরকারের কোনও আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অবৈধ সরকারের প্রধান হওয়ার বিড়ম্বনা টের পেলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। ঢাকঢোল পিটিয়েই ব্রিটেন সফরে এসেছিলেন। কিন্তু ব্রিটেনের মাটিতে পা দিয়েই চরম লজ্জার মুখে পড়লেন। হিথারো বিমানবন্দরে বাংলাদেশের অবৈধ সরকারের প্রধানকে স্বাগত জানাতে হাজির ছিলেন না ব্রিটিশ সরকারের কোনও আধিকারিক। অগত্যা বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম দেশের প্রধানকে স্বাগত জানান। শুধু তাই নয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনও দেখা করার কোনও সময় দেননি। মুখরক্ষায় বাংলাদেশ দূতাবাসের তরফে ১০ ডাউনিং স্ট্রিটের কাছে করুণ আর্তি জানানো হয়েছে, অন্তত মিনিট পাঁচেকের জন্যও ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যদিও বুধবার সকাল পর্যন্ত এ বিষয়ে কোনও নিশ্চিত প্রতিশ্রুতি পাওয়া যায়নি। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ব্রিটেনের মাটিতে পা রাখা সত্বেও তাঁকে স্বাগত জানাতে একজন আধিকারিকের বিমানবন্দরে উপস্থিত না হওয়ার ঘটনা অতীতে ঘটেছে কিনা, তা মনে করতে পারছেন না প্রবীণ কূটনীতিবিদরা।

অন্যদিকে, বাংলাদেশে জঙ্গিবাদ ও মৌলবাদের প্রতিষ্ঠাতা মোল্লা ইউনূসের সঙ্গে যাতে দেখা না করেন তার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। ইউরোপীয় বাংলাদেশ ফোরাম (ইবিএফ), সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (বেলজিয়াম), ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ (জার্মানি) এবং আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক (তুরস্ক)-এর তরফে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মোল্লা ইউনূসের সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ত্যাগ করেছে এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। চিঠির সঙ্গে বিস্তারিত তথ্য প্রতিবেদন জুড়ে দেওয়া হহয়েচে। তাতে বলা হয়েছে, গত ১০ মাসে ৩,৫৯,৭৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের সিংহহভাগের  বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সাংবাদিকদের বিরুদ্ধে ৩৫৬টি হয়রানির ঘটনা, ১৪০টি মিথ্যা হত্যা মামলা এবং ১৬৭টি প্রেস অ্যাক্রিডিটেশন বাতিলের ঘটনা ঘটেছে। এছাড়া, ১,৫০০টিরও বেশি ম্যুরাল ও ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, যা তালিবান ও আইএসআইএস-এর ধ্বংসাত্মক কার্যকলাপের সমতুল।

পাশাপাশি মুক্তিযুদ্ধের ঐতিহ্য মুছে ফেলার প্রচেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জাতির পিতা” উপাধি বাতিল, ধানমন্ডি ৩২ নম্বরে তাঁর বাড়ি ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ধ্বংস, এবং মুক্তিযোদ্ধাদের কারাগারে বন্দি করার ঘটনা উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটি কেন্দ্রীয় শক্তি। এছাড়া, জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে।

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে “চোর চোর” স্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন জনপ্রতিনিধি

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর