ভয়ঙ্কর ঘটনা, বাংলাদেশের হিন্দু ফুটবলারদের জোর করে কোরআন পাঠ করানো হলো

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূস জমানা হার মানাচ্ছে তালিবানি শাসনকেও। এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে থাকা হিন্দু খেলোয়াড়দেরও গলা মেলাতে হলো কোরআন পাঠে। আর হিন্দু খেলোয়াড়দের ওই অসহায় অবস্থার ভিডিও সমাজমাধ্যমে খোদ আপলোড করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওই ভিডিও নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। হিন্দু খেলোয়াড়দের কোরআনের আয়াত পাঠে বাধ্য করার মতো ন্যক্কারজনক ঘটনায় লজ্জার কিছু দেখছেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তথা বিএনপি নেতা তাবিথ আওয়াল। তার কথায়, ‘মুসলিম প্রধান দেশে জাতীয় দলের হয়ে খেলতে হলে কোরআন পাঠ করতে হবে। যারা করবেন না তারা দেশের হয়ে খেলতে পারবেন না।’ যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, হিন্দু খেলোয়াড়দের জোর করে কোরআন পাঠ করানো ধর্মীয় স্বাধীনতার উপরে বড় আঘাত।

গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরেই মোল্লা মুহাম্মদ ইউনূসের শাসনামলে বাংলাদেশে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে মৌলবাদীরা। ১০ মাস ধরে চলছে হিন্দু নির্যাতন যজ্ঞ। হিন্দুদের বাড়িঘর, মন্দির, ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুরের পাশাপাশি হিন্দু মেয়েদের জোর করে বিয়ে করা, ধর্ষণ জলভাত হয়ে উঠেছে। হিন্দুদের উপরে হামলার ঘটনা নিয়ে কোনও মামলা দায়ের করা যাবে না বলে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী। এক অব্যক্ত ও আমানসিক যন্ত্রণা নিয়ে দিন গুজরান করতে হচ্ছে হিন্দুদের। ধর্মীয় স্বাধীনতার দফারফা হয়েছে।

কিভাবে হিন্দুদের বাংলাদেশে জীবনযাপন করতে হচ্ছে তার সর্বশেষ নিদর্শন সিঙ্গাপুরের বিরুদ্ধে জাতীয় ফুটবল দলের ম্যাচের আগে সাজঘরের ভিডিও। এই মুহুর্তে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তিন হিন্দু খেলোয়াড় রয়েছেন। তাঁরা হলেন-গোলরক্ষক মিতুল মারমা, ডিফেন্ডার তপু বর্মণ এবং মিডফিল্ডার শমিত শোম। গত ১০ জুন সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ ছিল। ওই ম্যাচের আগে সাজঘরে জাতীয় দলের ফুটবলাররা   পবিত্র কুরআনের আয়াত পাঠ করেন। তাতে হিন্দু ডিফেন্ডার তপু বর্মণকেও ঠোঁট নাড়তে দেখা গেছে। কোরআন পাঠ শেষে সবাইকে “আমিন” বলে চিৎকার করতে শোনা গিয়েছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, হিন্দু খেলোয়াড়রা কোরআনের আয়াত জানতেন না। তবুও নির্দেশ মেনে ঠোঁট নাড়াতে বাধ্য হয়েছিলেন।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের