‘জম্মু-কাশ্মীর পাকিস্তানের অংশ..’, ভুল মানচিত্রের জন্য ক্ষমা চাইল ইজরায়েল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: মাত্র একদিন আগেই প্রকাশিত হয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মানচিত্র। ইজরায়েল প্রকাশ করেছিল এই চিত্র।  সেখানে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ এবং উত্তর-পূর্ব ভারতকে নেপালের অংশ হিসেবে চিত্রিত করা হয়েছিল। তা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। অনিচ্ছাকৃত ভুলের জন্য ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী শনিবার ক্ষমা চেয়েছে। স্পষ্ট করে জানিয়েছে যে মানচিত্রটি সুনির্দিষ্ট জাতীয় সীমানা প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে নয়। ইজরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের মধ্যে প্রকাশিত ভুল মানচিত্রের জন্য ভারতে ব্যাপক ক্ষোভের পর এই ক্ষমা প্রার্থনা করা হয়।

শুক্রবার IDF মানচিত্রটি পোস্ট করে বলেছে যে “ইরান একটি বিশ্বব্যাপী হুমকি” এবং “ইজরায়েল শেষ লক্ষ্য নয়, এটি কেবল শুরু”। সামরিক আক্রমণের কথা উল্লেখ করে তারা আরও যোগ করেছে, “আমাদের পদক্ষেপ করা ছাড়া আর কোনও উপায় ছিল না।” মানচিত্রে ভারতকেও ইরানের ক্ষেপণাস্ত্র পাল্লার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভুলত্রুটি চিহ্নিত করে একটি X পোস্টের জবাবে IDF বলেছে, “এই পোস্টটি অঞ্চলটির একটি চিত্র। এই মানচিত্রটি সীমানা সঠিকভাবে চিত্রিত করতে ব্যর্থ হয়েছে। এই ছবির কারণে হওয়া যে কোনও ভুল ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী”।

X-এর বেশ কয়েকজন ইউজার ইজরায়েল প্রকাশিত ম্যাপে আপত্তির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। একটি কমিউনিটি গ্রুপ লিখেছে, “এই উপস্থাপনায় ভারতের সমগ্র মানচিত্র ভুলভাবে চিত্রিত করা হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল, সিকিম এবং অরুণাচল প্রদেশ নিঃসন্দেহে ভারতের সার্বভৌম ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং এগুলিকে সে’ভাবেই চিত্রিত করা উচিত।” ইজরায়েলি বাহিনীর শেয়ার করা মানচিত্র অনুসারে, ভারত ছাড়াও রাশিয়া, ইউক্রেন, চিন এবং সুদান সহ ১৫টি দেশ ইরানি ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।

শুক্রবার ইজরায়েল তেহরানে বিশাল বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করেছে যে তাদের এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি ভেঙে ফেলা। এই হামলায় বেশ কয়েকজন শীর্ষ ইরানি সামরিক কমান্ডার এবং ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জবাবে ইরান তেল আবিব এবং জেরুজালেম সহ ইজরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত