তৃণমূল শীর্ষ নেতৃত্বের লাস্ট ওয়ার্নিং পেতেই সুর নরম ‘বিপ্লবী’ হুমায়ুন কবীরের

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : দলের নির্দেশ মেনে বিতর্কিত মন্তব্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। দলের শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করবেন তিনি। এমনই কথা জানিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিতর্কিত মন্তব্য করে বার বার দলকে বিব্রত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার সেই বিষয়ে লাগাম টানতে ভরতপুরের বিধায়ককে নির্দেশ দিয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি।

সতর্ক করে তাঁকে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। তাঁকে চিঠি দিয়ে সংযত হওয়ার কথা বলা হয়েছে। এটাই লাস্ট ওয়ার্নিং বলে জানানো হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন, দলীয় নেতাদের একাংশই নাকি রাতের অন্ধকারে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাড়িতে ভেট পাঠায়। পীরজাদা কাশেম সিদ্দিকীকে দলে নেওয়ার বিষয়টিও ভাল ভাবে নেননি। একাধিক বিষয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। যারফলে অস্বস্তিতে দল। পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে চিঠি দিয়ে সংযত হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

এই বিষয়ে বিধায়কের মন্তব্য, তিনি শৃঙ্খলা রক্ষা করে চলার চেষ্টা করবেন। দল যেভাবে বলেছে, সেই নিয়ম মেনে চলবেন। কোনও সময়ে রেগে বা ক্ষোভ থেকে মন্তব্য করেছেন। কিন্তু দলের কোনও ক্ষতি করার উদ্দেশ্য তাঁর নেই। দলের স্বচ্ছ ভাবমূর্তি যাতে কোনওভাবে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। এর আগে যেসকল মন্তব্য করেছেন, সেগুলো দলের কথা ভেবেই করেছেন। কেউ নিজের স্বার্থের জন্য ক্ষমতা ব্যবহার করে, সেটা নিয়েই কথা বলেছেন। তবে আগামীদিনে কথা বলার দিকে তিনি নিয়ম মেনে চলবেন।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর