‘যমজ’ সন্তানের বাবা হলেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার, কে তিনি?

বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ খেলোয়াড় নীতিশ রানা। ক্রিকেটারের স্ত্রী শচী মারওয়াহ যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা হলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার নীতীশ রানা। ক্রিকেটারের স্ত্রী শচী মারওয়াহ যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন নীতীশ।। এছাড়া এখনও পর্যন্ত তিনি টিম ইন্ডিয়ার হয়ে ৩টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে দুটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে রয়েছে। সোমবার (১৬ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে বাবা-মা হওয়ার কথা জানিয়েছেন নীতীশ ও তাঁর স্ত্রী শচী মারওয়া। সঙ্গে তাঁরা সন্তানদের হাতের একটি ছবিও জুড়ে দিয়েছেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন নীতীশ এবং শচী। বিয়ের ৬ বছর পর সন্তানের বাবা-মা  হলেন দুজনে। নীতীশের স্ত্রী শচী একজন ইন্টেরিয়র ডিজাইনার। পাশাপাশি তিনি কৌতুকাভিনেতা অভিষেক ক্রুষ্ণের খুড়তুতো বোন। খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়া পোস্টটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। যেখানে ক্রিকেটার ঋষভ পন্থের বোন-সহ  ভেঙ্কটেশ আইয়ার, পীযূষ চাওলা, রাহুল তেওয়াতিয়া, রমনদীপ সিং সহ অনেক ক্রিকেটার বাবা হওয়ার জন্য নীতীশকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন।

নীতীশ রানার ক্রিকেট কেরিয়ার

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নীতীশের। তিনি মাত্র একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছেন। ১টি ওয়ানডেতে ৭ রান এবং ২টি টি-টোয়েন্টি ইনিংসে ১৫ রান করেছেন। এরপর আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। তিনি ৫৪টি প্রথম শ্রেণীর ম্যাচে ২৯৫৪ রান এবং ৭৮টি লিস্ট A ম্যাচে ২২৮১ রান করেছেন। আইপিএলে, তিনি ৩টি ভিন্ন দলের হয়ে মোট ১১৮টি ম্যাচ খেলেছেন। নীতীশ ২০১৬ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন। মুম্বইয়ের হয়ে দুই মরশুম খেলার পর, তিনি কেকেআরের হয়ে সাত বছর খেলেন। এরপর ২০২৫ সালে তিনি কেকেআর ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দেন। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থানের হয়ে ১১টি ম্যাচে ২১৭ রান করেছেন নীতীশ।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান