আইপিএলে দল পাননি, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ‘অবজ্ঞার’ জবাব ক্যারিবীয় ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত আইপিএলের মেগা নিলামে বিক্রি না হলেও আয়ারল্যান্ডের ব্রেডি ক্রিকেট ক্লাবে ঝড় তুললেন ওয়েস্ট ইন্ডিজ দলের তারকা ওপেনার ইভিন লুইস । তাঁর বিধ্বংসী ৪৪ বলে ৯১ রানের ইনিংসের সঙ্গে শাই হোপ ও কিসি কার্টির দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ T20I-এর ইতিহাসে আয়ারল্যান্ডের মাটিতে সর্বোচ্চ স্কোর ২৫৬/৫ সংগ্রহ করেছে। জবাবে আয়ারল্যান্ড গুটিয়ে গেল ১৯৪ রানে। দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে সিরিজ জিতল।
ইভিন লুইস ও শাই হোপর বিস্ফোরক শুরু

আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং টস জিতে প্রথমে বোলিং নিলেন। ইভিন লুইস পাওয়ারপ্লে”র ওভারগুলোতে খানিকটা খোলসবন্দি হয়ে ছিলেন। তবে অধিনায়ক শাই হোপ বাউন্ডারি হাঁকাতে শুরু করেন। চতুর্থ ওভারে লুইস দুটি ছক্কা হাঁকান। লিয়াম ম্যাককার্থি তাঁর প্রথম ওভারেই ধোলাই খেলেন, হোপ তাঁকে দুটি ছক্কা এবং লুইস দুটি চার মারলেন। পাওয়ারপ্লেতে শেষে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ৭০ রান তোলে। লুইস অবশ্য জীবন পান। টিম টেক্টর তাঁর সহজ ক্যাচ ফেলে দেন। পরের ওভারে লুইস একটি ছক্কা মেরে ৫০ রান পূর্ণ করলেন। লিয়াম তাঁর দ্বিতীয় ওভারে ২৪ রান দিলেন। ১০তম ওভারে হোপ ২৩ বলে ৫০ রান পূর্ণ করেন। ১১তম ওভারে ব্যারি ম্যাককার্থি ক্যারিবীয় অধিনায়ক হোপকে (২৭ বলে ৫১ রান) ফিরিয়ে জুটি ভাঙেন। রোভম্যান পাওয়েলকে ফেরান ম্যাথু হামফ্রিস। তিনই শতরানের গোড়া থেকে ফিরিয়ে দেন ইভিন লুইসকে। ৪৪ বলে ৯১ রান করে ফেরেন লুইস। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও আটটি ছক্কায়। হামফ্রিস ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট নেন। ১৬তম ওভারে হেটমায়ারকে (৭ বলে ১৫) আউট করেন বেঞ্জামিন হোয়াইট। লিয়ামের শেষ ওভারে কার্টি দুটি ছক্কা ও একটি চার হাঁকান। চার ওভারে ৮১ রান দিয়ে অভিষেকে সবচেয়ে খরুচে বোলার হওয়ার লজ্জার রেকর্ড গড়লেন লিয়াম ম্যাককার্থি।

আয়ারল্যান্ডের লড়াই, তবু হার

পল স্টার্লিং রান তাড়া শুরু করলেন আকিল হোসেনের বলে পরপর তিনটি চার হাঁকিয়ে। কিন্তু হোল্ডার পরের ওভারে তাঁকে সাজঘরে ফেরান। রস অ্যাডায়ার প্রথম বলেই জীবন পান।   আলজারি জোসেফ মিড-অফে তাঁর ক্যাচ ফেলে দেন। দুটি বাউন্ডারিহীন ওভারের পর রস হোল্ডারের বিরুদ্ধে দুটি চার ও একটি ছক্কা হাঁকান। হ্যারি টেক্টর ওভার শেষ করলেন একটি চার দিয়ে। হোল্ডার ২১ রান দিলেন। রস জোসেফ’র বিরুদ্ধে একটি ছক্কা ও চার মারলেন। জোসেফ ১৭ রান দিলেন, পাওয়ারপ্লে শেষে আয়ারল্যান্ড ৬৪/১ তুললেও ১৯৪ রানেই থামতে হল। ইভিন লুইস, যিনি লখনউ সুপার জায়ান্টসের (LSG) হয়ে ২০২৪ সালে আইপিএলে  খেলেছিলেন তিনি সদ্য সমাপ্ত মরশুমে অবিক্রিত থাকেন। তবে এই ম্যাচে তিনি প্রমাণ করলেন তাঁর ব্যাটে এখনও আগুন আছে। লুইসের ৯১ রানের ইনিংস দেখিয়ে দিল, তিনি কেন টি২০ ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের দাপুটে জয় এবং ইভিন লুইসের বিস্ফোরক ব্যাটিং T20I ক্রিকেটে তাঁদের শক্তি দেখাল। লুইস কি আবার আইপিএলে ফিরবেন? উত্তরের অপেক্ষায় থাকতে হবে আরও ১ বছর।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান