ধুম জ্বরে আক্রান্ত এমবাপে, ক্লাব বিশ্বকাপের ম্যাচের আগেই শঙ্কায় রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের তরফে জানানো হয়েছে, হালকা জ্বরে ভুগছেন ফরাসি ফরওয়ার্ড। তাই আজকের ম্যাচে তিনি খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফিফা ক্লাব বিশ্বকাপে সৌদি প্রো ক্লাব আল হিলালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ম্যাচ। কিন্তু ম্যাচের আগেই জোর ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। কেন না দলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপে জ্বরে আক্রান্ত। জানা গিয়েছে, জ্বরের কারণে মঙ্গলবার (১৭ জুন) অনুশীলনেও আসেননি ফরাসি তারকা ফুটবলার। তবে ভয়ের কোনও কারণ নেই। রিয়াল মাদ্রিদের তরফে জানানো হয়েছে, হালকা জ্বরে ভুগছেন ফরাসি ফরওয়ার্ড। তাই আজকের ম্যাচে তিনি খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে রিয়ালের নতুন কোচ জাবি আলানসো জানিয়েছেন, ‘আজ সকালে কিলিয়ানের শরীর কিছুটা ভাল লাগছিল। কিন্তু তিনি এখনও মাঠে নামার মতো ফিট নয়। এখানকার আবহাওয়াও বেশ গরম। তাই তাঁর শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত মরসুমেও রিয়ালের হয়ে দারুণ খেলেছে এমবাপে। রিয়ালের জার্সিতে দলকে কয়েক ধাপ এগিয়ে দিয়ে ছিলেন তিনি। গত মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪৩ টি গোল করেছেন তিনি। মৌসুম শেষে রিয়াল লা লিগায় দ্বিতীয় এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। এ বছর হাই ভোল্টেজ ম্যাচের আগেই স্বাস্থ্য নিয়ে জটিলতায় এমবাপে। তবে জানা গিয়েছে, শুধু এমবাপে নয়, ক্লাব বিশ্বকাপে আরও কয়েকজন তারকার অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। আন্তোনিও রুডিগার, দানি কারভাহাল, এডার মিলিতাও এবং মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা-সহ একাধিক ফুটবল রথীরা। এখনও পুরোপুরি ফিট হননি।

তাই ম্যাচের আগেই দুশ্চিন্তায় পড়েছে রিয়াল মাদ্রিদ দল। এ বিষয়ে আলোনাসো জানিয়েছেন, আন্তোনিও রুডিগার সেরে উঠছেন। তিনি দ্রুতই ফিরতে পারেন ফর্মে। মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাও সেরে উঠছেন ধীরে ধীরে। দানি কারভাহালও সেরে উঠছেন। এদিকে আলোনাসোর নতুন কোচ হওয়ার পর এটাই রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ। তাই বিষয়টি খুব চ্যালেঞ্জিং আলোনাসোর জন্যে। মৌসুমের উড়তে তিনি দলকে শিরোপা এনে দিতে চান। কারণ আলোনসো একজন দারুণ কোচ। তিনি খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই সফল।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান