শুক্র থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট, কেমন থাকবে হেডিংলের আকাশ? বৃষ্টির সম্ভাবনা কতটা?

ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে আগামিকাল অর্থাৎ শুক্রবার (২০ জুন) থেকে। লিডসে হবে ম্যাচ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে আগামিকাল অর্থাৎ শুক্রবার (২০ জুন) থেকে। লিডসে হবে ম্যাচ। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। অনুশীলন ও শেষ করেছে ভারতীয় দল। টেস্টের আগে টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ভারতীয় দলের কাছে যথেষ্ঠ চ্যালেঞ্জিং! তবে বিষয়টি ওভারকাম করেছে ভারত। লড়াই হবে জোরকদমে। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এবার তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। কিন্তু শোনা যাচ্ছে, আগামিকাল ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের আবহাওয়া বরাবরই খামখেয়ালি। কখনও রোদ ওঠে তো কখনও বৃষ্টি।

তাই শুক্রবারের ম্যাচ বৃষ্টিতে বাতিল হবে কিনা তা বোঝা যাচ্ছে না। তবে আবহাওয়া সূত্রের খবর, আগামিকাল কোনও বৃষ্টির সম্ভাবনা নেই ইংল্যান্ডে। প্রথম ম্যাচে তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গরমের মধ্যেও খেলতে হবে তারকাদের। তবে দ্বিতীয় দিন আবহাওয়া খানিকটা শীতল হলেও হতে পারে। কারণ দক্ষিণ দিকে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু চিন্তার কারণ নেই। একটানা নয় খাপছাড়া বৃষ্টি হবে। চতুর্থদিন তাপ মাত্রা কমবে। অর্থাৎ ঠান্ডা আবহাওয়ার মধ্যেই খেলতে হতে পারে খেলোয়াড়দের। পঞ্চমদিনেও তাপমাত্রা কম থাকবে।

সেদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা থাকতে পারে ২১-২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অতীতে হেডিংলে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে আগে সাতটি টেস্ট খেলেছে ভারত। কিন্তু জিতেছে দু’টি ম্যাচে। একটি ড্র হয়েছে এবং চারটি হেরেছে। ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে জিতেছিল ভারত এবং ১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে জিতেছিল ভারত। তবে হেডিংলের পিচ শুকনো থাকবে। তাই বাড়তি সুবিধা পেতে পারেন খেলোয়াড়রা।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান