সত্যিই কী জোড়া কলা খেলে যমজ সন্তানের জন্ম হয়, বিজ্ঞান কী বলছে?

যখন কোনও নারীর ডিম্বাশয় থেকে একই সময়ে দুটি ডিম্বাণু নির্গত হয়। সেগুলো দুটি ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তখন ফ্রেটারনাল টুইনসের জন্ম হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌরাণিক যুগ থেকেই অনেক রকমের বিশ্বাস ও ধারণা প্রচলিত আছে। যেগুলো আমাদের কানে একেবারে চিরকালের জন্যে ঢুকিয়ে দেওয়া হয়। ২০২৫ সালে দাঁড়িয়ে এখনও বিশ্বাস করা হয় যে, জোড়া কলা খেলে যমজ সন্তানের জন্ম হয়। বৈজ্ঞানিক ভাষাতেও কী এমনটা প্রচলিত রয়েছে? এমনকী এই ধারণাটি এতটাই প্রচলিত যে, এখনও অনেক পরিবারে অন্তঃসত্ত্বা নারীদের জোড়া কলা খেতে নিষেধ করা হয়। আবার অনেকে যমজ সন্তানের আশায় এটি খেয়ে থাকেন। তবে এই প্রচলিত ধারণা একেবারেই সত্য নয়! জোড়া কলা হওয়ার নেপথ্যে কিছু বৈজ্ঞানিক যৌক্তিকতা রয়েছে। বিজ্ঞানের ভাষায়, উদ্ভিদের ফুল ও ফলের এই ধরনের অস্বাভাবিক গঠনকে ‘ফ্যাসিয়েশন’ বলা হয়।

এটি উদ্ভিদের জিনগত বা পরিবেশগত ত্রুটির কারণে হয়ে থাকে। যখন উদ্ভিদের কোষগুলো স্বাভাবিকভাবে বিভাজিত না হয়ে পাশাপাশি প্রসারিত হতে থাকে, তখনই কাণ্ড, ফুল বা ফল চ্যাপ্টা হয়ে একসঙ্গে জুড়ে যায়। আর কলাগাছের ক্ষেত্রে কলার মোচার মধ্যে থাকা একাধিক ফুল একসঙ্গে মিশে জোড়া কলার জন্ম হয়। এটি সম্পূর্ণ ভাবে উদ্ভিদের আভ্যন্তরীণ প্রক্রিয়া। তাই এর সঙ্গে কখনই মানবদেহে যমজ সন্তান হওয়ার সম্পর্ক নেই। মানবদেহে যমজ সন্তান জন্মানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন। মুলত মানুষ দুটি কারণে যমজ সন্তানের জন্ম দেয়। একটি ফ্রেটারনাল টুইন, অন্যটি আইডেন্টিক্যাল টুইন।

ফ্রেটারনাল টুইন : যখন কোনও নারীর ডিম্বাশয় থেকে একই সময়ে দুটি ডিম্বাণু নির্গত হয়। সেগুলো দুটি ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তখন ফ্রেটারনাল টুইনসের জন্ম হয়। এক্ষেত্রে যমজ সন্তানদের দেখতে আলাদা হবে এবং লিঙ্গও ভিন্ন হবে।

আইডেন্টিক্যাল টুইন : যখন একটি মাত্র ডিম্বাণু একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। তখন ভ্রূণটি দুটি সমান ভাগে বিভক্ত হয়ে আইডেন্টিক্যাল টুইনসের জন্ম দেয়। এক্ষেত্রে একই ভ্রূণ থেকে সন্তান জন্মায়। তাদের জিনগত গঠন এক থাকে, চেহারা হুবহু এক হয় এবং লিঙ্গও একই থাকে।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’