খুলল না কপাল, বোটাফোগোকে হারিয়েও বিদায় অ্যাথলেটিকো মাদ্রিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যদিও এখন গ্রুপ পর্ব চলছে, তা হলেও ক্রীড়াপ্রেমীদের পোয়াবারো। ইতিমধ্যেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পোর্ত। নেপথ্যে নিঃসন্দেহে রয়েছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অবদান। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে অভ্যস্ত পর্তুগিজ ক্লাবটি যেন চেনা ছন্দে খেলতেই পারেনি। ফলে গ্রুপ পর্বে বিদায় যেন অবধারিত ছিল।  পোর্তর চেয়েও বড় ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তাঁদেরও।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার রোজ বোলে ছিল খেলা ছিল ব্রাজিলের ক্লাব বোটাফোগোর সঙ্গে ডিয়াগো সিমিওনের। তাতে ভাগ্য খোলেনি বোটাফোগোর। ১-০ গোলে  ডিয়াগো সিমিওনের দলের কাছে হারতে হয়েছে তাদের। ম্যাচের ৮৭ মিনিটের মাথায় অ্যান্তোনিও গ্রিজম্যান গোল করেন। তাতে কপাল খোলে রোজি ব্লাঙ্কোসদের।  কিন্তু তাতেও বিশেষ লাভ কিছু হয়নি। পিএসজি, বোটাফোগের সমান পয়েন্ট তুলেও গোল ব্যবধানে বিদায় নিয়েছে ডিয়াগো সিমিওন।

গ্রুপ ‘বি’তে পিএসজি দুটি জয় পেয়েছে। সেই সঙ্গে দেখেছে হারের মুখও। একটি ম্যাচে পরাজিত হয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিসের দলকে হারিয়েছিল বোটাফোগো। ওদিকে পিএসজি আবার হারিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদকে। এবার ঘুরে গেল খেলা। চাকা বদলে বোটাফোগো হারল অ্যাথলেটিকোর কাছে। এতে পিএসজি, বোটাফোগো ও অ্যাথলেটিকোর ঝুলি পূর্ণ হয়েছে দুটি ম্যাচে জয়ী ও একটি করে ম্যাচে পরাজিত হয়ে।  ৬ পয়েন্ট তুলেছে তারা প্রত্যেকেই।

কিন্তু অ্যাথলেটিকো ৪-০ গোলে পিএসজির কাছে হেরেছে। ফলে গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। অ্যাথলেটিকো গ্রুপ পর্বে পাঁচটি গোল হজম করেছে। নিজেরা চারটি গোল করেছে। বোটাফোগো ৩ টি গোল নিজেরা করেছে, ২টি খেয়েছে। তাই অ্যাথলেটিকো ও বোটাফোগোর মধ্যে গোল ব্যবধান ছিল ২। ফলে বোটাফোগোকে বিদায় নিতে হয়েছে।   শেষ ১৬’য় জায়গা করে নিয়েছে ব্রাজিলের ক্লাবটি। একইভাবে পিএসজি গোল ব্যবধানে বোটাফোগোর চেয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সামনেই কোয়ার্টার ফাইলাল। তাতে লড়াই হবে পিএসজি ও ইন্টার মায়ামির মধ্যে। বোটাফোগো খেলবে লিগ প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের বিরুদ্ধে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান