বিয়ে পিছল রিঙ্কুর, আচমকাই কেন এই সিদ্ধান্ত নিলেন কেকেআরের ব্যাটার?

এখন শোনা যাচ্ছে, এ বছরে বিয়ের পিঁড়িতে বসছেন না রিঙ্কু। তাঁদের বিয়ের আগামী তারিখ জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই ধুমধাম করে বাগদান সেরেছেন তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংহ এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। লখনউয়ের একটি বিলাসবহুল হোটেলে হয়েছে তাঁদের আংটি বিনিময়। প্রায় ৩০০ অতিথির উপস্থিতিতে জমকালোভাবে বাগদান সারেন রিঙ্কু ও প্রিয়া সচদেব। এমনকী আংটি বিনিময়ের সময়ে কেঁদেও ফেলেছিলেন প্রিয়া সচদেব, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যাই হোক, ১৮ নভেম্বর তাঁদের সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল। কিন্তু আচমকাই বাতিল হয়েছে তাঁদের বিয়ের তারিখ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁরা গাঁটছড়া বাঁধবেন বলে জানা গিয়েছে। কিন্তু কী কারণে বিয়ে পেছোল রিঙ্কু-প্রিয়ার?

একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে ভারতের খেলা রয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে যাবেন রিঙ্কু। সেই কারণেই নভেম্বরে বিয়ে করবেন না রিঙ্কু। ৮ জুন রিঙ্কুর বাগদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, সপা’র প্রধান অখিলেশ যাদব, অভিনেত্রী জয়া বচ্চন, BCCI এর সহ-সভাপতি রাজীব শুক্লা, ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের মতো একাধিক ব্যক্তিত্বরা। তখনই জানা গিয়েছিল যে, ১৮ নভেম্বর পরিবার ও ঘনিষ্ঠ অতিথি দের সান্নিধ্যে বিয়ে সারবেন রিঙ্কু। তাঁদের বিয়ের জন্যে বারাণসীর একটি বিলাসবহুল হোটেল ভাড়া করা হয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, এ বছরে বিয়ের পিঁড়িতে বসছেন না রিঙ্কু। তাঁদের বিয়ের আগামী তারিখ জানানো হয়নি।

রিঙ্কু ও প্রিয়ার পরিচয় হয় তাঁদের পারিবারিক বন্ধুর মাধ্যমে। উত্তরপ্রদেশের জনপুর জেলার মজলিশহর থেকে ভোটে জিতে সাংসদ হয়েছেন প্রিয়া সচদেব। তিনি নয়ডায় এক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাশ করেছেন। প্রিয়ার বাবার মাধ্যমে রিঙ্কুর সঙ্গে প্রিয়ার আলাপ হয়। তাঁদের দুই পরিবারের সম্মতিতেই বিবাহ হতে চলেছে তাঁদের। এদিকে রিঙ্কু দেশের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি এবং দু’টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিন। BCCI-এর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ, পাঁচটি T20 ম্যাচ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি ওয়ান ডে ম্যাচ এবং তিনটি T20 খেলবে ভারত। তখন ভারতীয় টিমকে উড়ে যেতে হবে বিদেশে। সেই কারণেই আগামী বছর বিয়ে পিছিয়েছেন রিঙ্কু-প্রিয়া।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান