চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলি হামলায় ইরানে নিহত সেনা কর্তা ও পরমাণু বিজ্ঞানীদের শেষকৃত্য শনিবার

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও উত্তেজনা কমেনি। এই দুই দেশ বিগত ১২ দিন ধরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন বহু পরমাণু বিজ্ঞানী ও সামরিক কমান্ডার। হামলার প্রথম দিকে আইডিএফ ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মহম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্য করে হত্যা করে। সেটা সূচনা ছিল। যুদ্ধে নিহত হয়েছেন অনেক সেনা কমান্ডার।

তাছাড়াও ইরানে চলছে একের পর এক পরমাণু বিজ্ঞানী নিধন। যুদ্ধ শুরুর পর তো বটেই, সম্প্রতি গত ২০ জুন শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানের গিশা এলাকায় এক বিশাল বিস্ফোরণে একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ইরানের অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইজরায়েল। আগামী শনিবার অনুষ্ঠিত হবে তাঁদের শেষকৃত্য। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের থেকে খবর নিয়ে টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে।

টিআরটি ওয়ার্ল্ডে বলা হয়, ১২ দিন ধরে চলা ইহুদি রাষ্ট্রের আগ্রাসনে শহিদ হয়েছেনদ কমান্ডার ও বিজ্ঞানীরা। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের সকলের শেষকৃত্য সম্পন্ন হবে আগামী শনিবার তেহরানে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই আয়োজন শুরু হবে।ইজরায়েলই প্রথম হামলা চালিয়েছিল ইরানে। তার জবাব দিতে গিয়ে ইরানও পাল্টা আক্রমণ করে। দুই দেশের যুদ্ধের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করে। তারা ইরানে হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত অবশ্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইজরায়েল- এই দুই দেশ।

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ