দিঘায় রথ নিয়ে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন ৫ মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : রথ যাত্রার আগের দিন বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার রথ যাত্রার তদারকিতে রয়েছেন পাঁচমন্ত্রী। এই ৫ মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে ক্রাউড ম্যানেজমেন্ট মিটিং। মন্দির উদ্বোধনের পর শুক্রবার প্রথম রথযাত্রা দিঘায়। গোটা ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্নানযাত্রার পর ১৫ দিন সকলের চোখের আড়ালে ছিলেন জগন্নাথদেব। অবশেষে বৃহস্পতিবার সকাল হতেই দিঘায় ভক্তদের দর্শন দিলেন জগন্নাথদেব। সকালে নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহ। এই বছর প্রথম দিঘায় জগন্নাথদেবের মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা। দেশ বিদেশের বহু ভক্তরা এসেছেন দিঘায়। বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠানের পর শুক্রবার পালিত হবে রথযাত্রা। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা এক কিলোমিটার রাস্তায় যাবে এই রথ। গোটা রথযাত্রা মুখ্যমন্ত্রীর তারপরতায় হচ্ছে। ভিড় সামলাতে যাতে হিমশিম খেতে না হয় সেই জন্যই আগাম ব্যবস্থা নিতে তৎপর পুলিশ প্রশাসন।

দিঘায় প্রথমবার মন্দির উদ্বোধনের পরে পালিত হতে চলেছে রথযাত্রা। দেশ বিদেশ থেকে বহু মানুষ আসছেন এখানে। পুরীর মতই ভক্তদের ঢল নেমেছে দিঘাতেও। তাই রথের দিন যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের।

বুধবার দিঘায় পৌঁছে দফায় দফায় প্রস্তুতি নিয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বেশ কিছু নির্দেশও দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে পাঁচ মন্ত্রী বুধবার অনেক রাত পর্যন্ত কাজ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে ফের তদারকিতে নেমেছেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায় এবং স্নেহাশিস চক্রবর্তী গত বুধবার থেকেই রয়েছেন দিঘায়। বৃহস্পতিবার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২