ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টারের ১৬ দল চূড়ান্ত, জায়গা করে নিল রিয়াল, জুভেন্টাস, সিটি

ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত ১৬ দল। ধুঁকতে ধুঁকতে হলেও জায়গা পাকা করে ফেলল রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যাঞ্চেস্টার সিটিরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত ১৬ দল। ধুঁকতে ধুঁকতে হলেও জায়গা পাকা করে ফেলল রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যাঞ্চেস্টার সিটিরা। বৃহস্পতিবার (২৬ জুন) প্রি-কোয়ার্টার ফাইনালের ১৬ দল চূড়ান্ত হয়েছে। তবে প্রি-কোয়ার্টার কার বিরুদ্ধে কে খেলবে? গতকাল জুভেন্টাসের বিরুদ্ধে ম্যাচ ছিল ম্যাঞ্চেস্টার সিটির। পাঁচ গোল দিয়ে ৫-২ ব্যবধানে এই ম্যাচ জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। সিটির হয়ে গোল করেছেন জেরেমি ডোকু, পিয়েরে কাললু, এলিং হালান্ড, ফিল ফোডেন এবং সাভিনহো। অন্যদিকে জুভেন্টাসের হয়ে গোল করেন টিউন কুপমেইনার্স এবং দুসান লাহুভিচ।

তবে ম্যাচে হেরে গিয়েও প্রি-কোয়ার্টার ফাইনালে রিয়াল, সিটিদের সঙ্গে জায়গা করে নিয়েছে জুভেন্টাস। অন্যদিকে ৩-০ গোলে রেড বুল সালসবার্গ কে হারিয়ে নক আউটে পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, ফেডেরিকো ভালভার্দে এবং গঞ্জালো গার্সিয়া। এদিকে ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নাম উঠেছে আল হিলাল। তবে আল হিলালের সঙ্গে ম্যাচে জিতলেও বাদ পড়েছে আল আইন। আর গ্রুপে তৃতীয় স্থানে উঠেছে আল হিলাল।

জানা গিয়েছে, ক্লাব বিশ্বকাপের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুই প্রাক্তন দল অর্থাৎ জুভেন্টাসের বিরুদ্ধে খেলবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আল হিলালের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি। আগামিকার তথা শনিবার (২৮ জুন) থেকে শুরু হবে বিশ্বকাপের নক আউট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পামেইরাস এবং বোটাফোগো। আর একই দিনে রাতে ম্যাচ রয়েছে বেনফিকা ও চেলসির। এদিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগেই হাসপাতাল থেকে ফিরেছে রিয়াল মাদ্রিদের অন্যত্ম শক্তিশালী খেলোয়াড় এমবাপে। কিছুদিন আগেই তিনি ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এখন তিনি পুরোপুরি ফিট।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের