বহরমপুর কলেজ হোস্টেলে র‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড ৫ ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি ,বহরমপুর: র‍্যাগিং এর অভিযোগে বহরমপুর কলেজের হোস্টেল থেকে সাসপেন্ড ৫ ছাত্র। কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাক্ত অধ্যক্ষ। জানা গিয়েছে ইউজিসির অ্যান্টি র‍্যাগিং সেলে বহরমপুর কলেজের হোস্টেল(Baharampur College Hostel) থেকে কিছু সেকেন্ড ইয়ার সেমিস্টারের ছাত্র র‍্যাগিং এর অভিযোগ করেন। তাদের অভিযোগ ফোর্থ ইয়ার সেমিস্টারের ৫ ছাত্রের বিরুদ্ধে। তারা সেই অভিযোগ কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে সরাসরি ইউজিসির অ্যান্টি র‍্যাগিং সেলে লিখিতভাবে জানায়। সেখান থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে মেল পাঠিয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয়।শনিবার এনিয়ে কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক হয়।

এরপর যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যারা অভিযোগ করেছেন তাদের প্রত্যেককে ডেকে লেজের এন্টি র‍্যাগিং কমিটির পক্ষ থেকে পৃথক পৃথক বয়ান সংগ্রহ করা হয়। সেখানেই হোস্টেলের ৫ ছাত্রকে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়। শান্তনু ভাদুড়ী ভারপ্রাপ্ত কলেজ ইনচার্জ জানান, এই অভিযোগের ভিত্তিতে পাঁচ ছাত্রকে অবিলম্বে হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার তাদের লিখিতভাবে নোটিশ দেওয়া হবে হোস্টেল ছাড়ার জন্য। তবে তাদের ভবিষ্যতের কথা ভেবে কলেজ থেকে বিতাড়িত করা হচ্ছে না। তাদেরকে অন্যত্র থাকতে বলা হয়েছে।

পরবর্তীকালে তিনি নিজে যারা অভিযোগ করেছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উভয়পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে দেবেন। কারণ কলেজের ছাত্ররা তারা পরিবার ছেড়ে এখানে থাকে। তাদের অভিভাবক হলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। তিনি নিজেও একজন অভিভাবক হিসেবে এই বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। সমাধান করবেন।তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন র‍্যাগিং এর যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি মৌখিকভাবে ঘটেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সেটাই জানতে পেরেছে কলেজ র‍্যাগিং কমিটি।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, মৃত ১

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের