পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরীক্ষার খাতায় দেবী সরস্বতীর ছবি এঁকেছিল এক পড়ুয়া। কিন্তু সেই ছবি দেখেই আপত্তি জানান পরীক্ষক। শুধু আপত্তি জানানোই নয়, অভিযোগ, পড়ুয়ার আঁকা ছবিটি ছিঁড়েও ফেলেন তিনি।  গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে। এবার বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও।

ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। শুক্রবার বিদ্যালয়ে সপ্তম শ্রেণির বার্ষিক অঙ্কন ও কর্মশিক্ষার পরীক্ষা ছিল। অভিযোগ, পরীক্ষার খাতায় এক পড়ুয়া দেবী সরস্বতীর ছবি এঁকেছিল। খাতা জমা দিতে গেলে পরীক্ষকের দায়িত্বে থাকা আরবি বিভাগের শিক্ষক আফতাবউদ্দিন তাকে জানান, ওই ছবি আঁকা যাবে না। এর পর পড়ুয়ার আঁকা ছবিটি ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভ ছড়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। প্রধান শিক্ষকের ঘরের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। পড়ুয়ার বাবা কমল রায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। এবার ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুনঃ ‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

পর্ষদ সভাপতি লালু দাস জানিয়েছেন, জেলা বিদ্যালয় পরিদর্শকের পাঠানো রিপোর্টের ভিত্তিতেই সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও দেবদেবীর অপমান বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, ‘’দেবদেবীর অপমান করলে ছাড়া হবে না। মধ্যশিক্ষা পর্ষদকে কালই বলে দিয়েছিলাম সাসপেন্ড করতে হবে।’’ অভিভাবকদের একাংশের আরও অভিযোগ, এর আগেও ওই শিক্ষক পড়ুয়াদের আঁকা হিন্দু দেবদেবীর ছবি ছিঁড়ে ফেলেছেন। যদিও সেই অভিযোগগুলির সত্যতা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা অব্যাহত।

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?