অশোকনগর থেকে সিম কার্ড প্রতারণা চক্রে ৩ পাণ্ডাকে ধরল পুলিশ, উদ্ধার ২২টি সিম, ৩টি মোবাইল

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সিমকার্ড প্রতারণা চক্রের ৩ অভিযুক্তকে গ্রেফতার করল বারাসত সাইবার থানা। প্রত্যেকেরই বাড়ি অশোকনগর থানা(Asoknagar P.S.) এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সাধারন মানুষের কাছ থেকে নথি দিয়ে পোর্ট করিয়ে দেওয়ার নাম করে নতুন সিম তুলে তা সাইবার অপরাধীদের হাতে মোটা টাকার বিনিময় বিক্রি করতো। গ্রাহককে জানাতো বায়োমেট্রিক জনিত সমস্যার কারণে সিম পোর্ট করা সম্ভব হচ্ছে না । এই সমস্ত এলাকায় গিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় কুড়িটির বেশি সিম কার্ড ও তিনটি মোবাইল। ধৃতদের গ্রেফতার করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে পেশ করা হয় সোমবার দুপুরে। ধৃত ৩ পান্ডার নাম শফিকুল, বকুল বিশ্বাস ও সামিরুল।

পুলিশের দাবি এই সিম কার্ড এগুলি নতুন করে ইস্যু হত সেই গুলি চলে যেতো ভুয়ো বিভিন্ন কল সেন্টারে। সেখানে সেই সিম কার্ড ব্যবহার করে প্রবাসীদের ফোন করে ঋণসহ নানা পরিষেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার মতো সাইবার ক্রাইমের ঘটনা ঘটানো হতো। এই সফটার পেছনেই একটি বড় চক্র রয়েছে। মূলত যারা গ্রেফতার হয়েছে তারা বারাসত দত্তপুকুর অশোকনগর এইসব এলাকায় বিভিন্ন গ্রামে গিয়ে যারা অর্ধশিক্ষিত সেই সব বয়স্ক মানুষদের টার্গেট করে তাদের আধার ও বায়োমেট্রিক নিয়ে নতুন সিম কার্ড ইস্যু করে এই চক্রকে পাচার করত। এই ঘটনার পর বারাসত এলাকায় শেঠপুকুর, ১২ নম্বর রেলগেট ও দত্তপুকুর(Duttapukur) এলাকায় বিভিন্ন জায়গায় খোলা রাস্তার উপর যে সিম কার্ড বিক্রি করা হয় সেইসব জায়গাগুলিতে পুলিশ লাগাতার তল্লাশি অভিযান চালাবে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলে কারা এই সিম কার্ড ব্যবসায় বৈধ এবং অবৈধ সেই বিষয়টিও চিহ্নিত করবে পুলিশ। পুলিশের সন্দেহ এই ডুপ্লিকেট সিম কার্ড(Duplicate Sim Card) প্রয়োজনে মোটা টাকায় বিক্রি করা হতো অনুপ্রবেশকারী বাংলাদেশীদেরও। ফলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এদেশে চোরাপথে এসে সেই ডুপ্লিকেট সিম কার্ড ব্যবহার করে মোবাইল ফোন থেকে কথা বলতো প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গে। এই ধৃত তিন পাণ্ডার পাশাপাশি আর কারা এই চক্রে যুক্ত তা জানতে পুলিশ তদন্ত করছে।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, মৃত ১

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের