মুখ্যসচিব পদে আরও ছয় মাস থাকছেন মনোজ পন্থ, মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। মুখ্যসচিব পদে আরও ছয় মাস থাকছেন মনোজ পন্থ। অবসর নেওয়ার শেষ দিনেই মুখ্যসচিব হিসাবে তাঁর মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার।  আর অনুমোদন পাওয়ার পরেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্য প্রশাসনের শীর্ষ পদে অর্থাৎ মুখ্যসচিব হিসাবে থাকছেন মনোজ পন্থ।

উল্লেখ্য, ভগবতী প্রসাদ গোপালিকা অবসর নেওয়ার পরে গত বছরের ৩১ অগস্ট রাজ্যের মুখ্যসচিব হিসাবে দায়িত্ব পেয়েছিলেন পোড় খাওয়া আমলা মনোজ পন্থ। প্রয়াত প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন তাঁর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেছিলেন মিতভাষী আমলা। তা ছাড়া ওয়াশিংটনে বিশ্বব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন পন্থ। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্বও সামলেছিলেন। অর্থ দফতরের সচিব হিসাবে বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেন। মুখ্যসচিব হিসাবে গত ১০ মাসে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে। আরজি কর আন্দোলন থেকে শুরু করে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঘিরে গড়ে ওঠা আন্দোলন দুর্দান্তভাবে মোকাবিলা করেছিলেন।

সোমবার (৩০ জুন) চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দক্ষ আমলাকে আরও ছয় মাস মুখ্যসচিব পদে রাখার অনুমতি চেয়ে গত ২৮ জুন নবান্নের তরফে চিঠি পাঠানো হয় কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের কাছে। আদৌ মনোজ পন্থের কর্মজীবনের মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে নবান্নে আমলা মহলে জল্পনা চলছিল। কিন্তু বিকেলেই কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়, আরও ছয় মাসের জন্য মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বাড়ানোর অনুমতি দেওয়া হল।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত