ট্রেন দেখেই লেভেল ক্রসিংয়ে পিক অ্যাপ ভ্যান ফেলে চম্পট চালকের, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনে চরম দুর্ভোগে পড়তে হল শিয়ালদহ-ক্যানিং শাখার বাড়িমুখো  নিত্যযাত্রীদের। ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিপাকে পড়েন বাড়ি ফেরত যাত্রীরা। জানা যায় ট্রেন আসছে দেখে শিয়ালদহ ক্যানিং শাখায় ডাউন লাইনে রেল লাইনের উপর মালবাহী ছোট হাতি গাড়ি রেখে পালিয়ে যান চালক। সোমবার সন্ধ্যে সাতটা বেজে কুড়ি মিনিট নাগাদ ক্যানিং লোকাল(Canning Local) সোনারপুর স্টেশন থেকে যখন ক্যানিং এর দিকে যাচ্ছিল সেই সময় সোনারপুরের গণশক্তি মোড়ে(Sonarpur Ganasakti More Level Crossing) একটি লেভেল ক্রসিং- এ রেললাইনে ম্যাটেরোর ভ্যান তথা ‘ছোট হাতি’ গাড়িকে ধাক্কা মারে। ট্রেন আসছে লেভেল ক্রসিং খোলা আর চরম বিপদ বুঝতে কেরে? ট্রেন লাইনের মাঝে ছোট মেটাডোর ভ্যান রেখে পালিয়ে যান চালক। ট্রেনটি ধীরে ধীরে গতি থামাতে গিয়েও শেষে গিয়ে ধাক্কা লাগে। এমত পরিস্থিতিতে ট্রেন চলাচল ডাউন লাইনে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনারপুর জিআরপি(GRP) ও আরপিএফ(RPF) এর অফিসাররা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের দুর্ঘটনা এদিন ঘটতে পারতো ।কিন্তু চালকের সতর্কতায় তা এড়ানো গেছে। কিন্তু সপ্তাহের প্রথম দিন ব্যস্ততম সময় লেভেল ক্রসিং এ গেট বন্ধ হল না অথচ ট্রেন চলে এলো এবং ট্রেন লাইনে একটি ছোট হাতি গাড়ি দাঁড়িয়ে রইল। এত কিছু কি করে ঘটলো তা জানতে ঘটনাস্থলে ছুটে গেছেন রেলের আধিকারিকরা। সব দিক খতিয়ে দেখার পর ওই গাড়িটিকে সরানো হলে তবে আবার ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হবে বলে শিয়ালদহ দক্ষিণ রেল সূত্রে জানা গেছে। বর্তমানে সব কটা লেভেল ক্রসিং এ অটো সিস্টেম। এছাড়া লেভেল ক্রসিংগুলিতে আরপিএফ কর্মীরা থাকেন ট্রেন চলাচলের সময়।

সেখানে সোমবার সন্ধ্যার পর সোনারপুরের মতো ব্যস্ত এলাকায় এই ধরনের লেভেল কোচিং এ ঘটনা ঘটলো কি করে তা নিয়ে রীতিমতো আশ্চর্য রেল দফতর। ট্রেন আসার অনেক আগেই লেভেল ক্রসিং গুড্ডুতে স্বয়ংক্রিয় গেট বন্ধ করে দেওয়া হয় যান ও সাধারণ মানুষের চলাচলের জন্য। অথচ সোনারপুর সংলগ্ন গণশক্তি মোড়ে লেবেল ক্রসিং- এ এমন ঘটনা ঘটলো কি করে তা জানতেই রেল দফতর তদন্ত করছে। খোঁজা হচ্ছে ওই ম্যাটাডোর ভ্যান তথা ছোট হাতি গাড়ি চালককে। আর এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন নিত্য যাত্রীরা।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, মৃত ১

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের