ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

Share:

নিজস্ব প্রতিনিধি :  ক্লাব বিশ্বকাপে একের পর এক জাদু। ফের আরও একবার দেখা গেল ব্রাজিলিয়ান জাদু। ব্রাজিলিয়ান জাদুতে চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলান ব্যাকফুটে। শার্লটে সোমবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে ইন্টারকে ২–০ গোলে হারিয়েছে ব্রাজিলের আরেকটি দল ফ্লুমিনেন্স। ইন্টার মিলানকে হারিয়ে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে নিজেদের জায়গা পাকা করেছে তাঁরা। এই জয়ে ব্রাজিল থেকে পালমেইরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলতে নেমেছিল ফ্লুমিনেন্স ও ইন্টার মিলান। ম্যাচের ৩ মিনিটেই গেরমান কানোর গোলে এগিয়ে যায় ব্রাজিলের ক্লাবটি। খেলার শুরুতে গোল খেলেও পিছু হঠেনি ইন্টার মিলান। খেলার মাঠে আক্রমণ থেকে শুরু কর বল দখল এবং সুযোগ তৈরি করতে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু ফ্লুমিনেন্সের প্রতিরোধ ভাঙা তাঁদের পক্ষে সম্ভব হয়নি। শেষ পর্যন্ত লড়াই করলেও ফিরতি বিমান ধরতে হয়েছে।  বিরতির আগে ও পরেও একই ছবি দেখা গিয়েছে।  ইন্টারকে বারবার হতাশ করেছে ফ্লুমিনেন্স। অতিরিক্ত সময়ে ফ্লুমিনেন্স তাঁদের দ্বিতীয় গোলটি করে। হারকিউলিস ৯৩ মিনিটে গোল করে নিশ্চিত করে দেয় ইন্টার মিলানের বিদায়।

লাউতারো মার্টিনেজ, ডামফ্রিস, সমারদের নিয়ে গড়া শক্তিশালী ইন্টারের বিপক্ষে শুরুতেই লড়াই চালিয়ে গিয়েছে ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্স।  ডিফ্লেকটেড ক্রস থেকে হেডে বল জালে জড়ান জার্মান কানো। ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের পায়ের ফাঁক দিয়ে গোলটিই ম্যাচ তুলে দিয়েছিল ব্রাজিলিয়ানদের হাতে।ব্রাজিলিয়ান দলটি এই ম্যাচ জেতার পরে টানা ১৫ ম্যাচে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে অপরাজিত থাকল।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা