প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে হাড়োয়া পিজি স্কুলে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া পীর গোরাচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়(Haroa Pir Gorachand H.S. School) তথা পিজি হাই স্কুল এর প্রধান শিক্ষক সমিক রুদ্র মজুমদারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবং তাকে অপসারণের দাবিতে হাড়োয়া পিজি হাই স্কুল চত্বরে পোস্টার মেরে বিক্ষোভের(Agitation) শামিল হয়েছেন প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি ওই বিক্ষোভের শামিল হয়েছেন অভিভাবকরাও। এর পাশাপাশি জানা গেছে স্থানীয় মানবাধিকার সংগঠনের কর্মীরাও ওই সামিল হয়েছেন বিক্ষোভে।

ইতিমধ্যে অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনে যান হাড়োয়ার স্কুল পরিদর্শক এবং এডিআই তথা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্নিগ্ধা জানা । তিনি জানান , অভিযোগ পেয়ে পরিদর্শনে এসেছেন ।সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ হাফিজ আহমেদ। এই বিক্ষোভের দরুন মঙ্গলবার ওই স্কুলে স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হয়। টোটোতে মাইক বেঁধে বিক্ষোভে শামিলন ছাত্রছাত্রীরা। হাতে ছিল পোস্টার। বিক্ষোভ থেকে “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান ওঠে।

মিড – ডে মিল(Mid-Day-Meal) সহ নানা বিষয়ে অনিয়মের অভিযোগ আছে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ক্ষোভ জমা হচ্ছিল। উদ্বোধন কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ একাধিকবার করা হয়েছে। অবশেষে মঙ্গলবার ছাত্র-ছাত্রীরা পঠন পাঠন বন্ধ রেখে বিদ্যালয় এর প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হয়। দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ।বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি এই আন্দোলন লাগাতার চলবে যতক্ষণ না স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ততক্ষণ পঠন পাঠন বন্ধ থাকবে স্কুলে।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, মৃত ১

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের