Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিকাগোতে নৈশক্লাবের বাইরে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৩ জন। আহতের সংখ্যা ১৬। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে পশ্চিম শিকাগো অ্যাভিনিউয়ের ৩০০ নম্বর ব্লকে বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে। শহরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন গাড়ি চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

র‍্যাপার মেলো বাকজের অ্যালবাম প্রকাশের পার্টির পর ক্লাবে উপস্থিত সকলে যখন আর্টিস লাউঞ্জ নাইটক্লাব থেকে বেরিয়ে আসছিল, তখন গুলি চালানোর ঘটনাটি ঘটে। ২০২২ সালের নভেম্বরে একই ব্লকে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। তখন এই নাইটক্লাবটি হুশ লাউঞ্জ নামে পরিচিত ছিল। হুশ থেকে একটি দলকে বের করে দেওয়া হয়েছিল। তারাই মারামারি শুরু করে। তাতে একজন নিহত এবং তিনজন আহত হন।

ইউরোপে ইদানিং সময়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রায়ই ঘটে চলেছে। পুলিশের পক্ষ থেকে বহু চেষ্টার পরেও তা থামানো যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে আমেরিকা ইউরোপের মতো দেশে বেশ কিছু ভারতীয়র গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। কিছুদিন আগেই আমেরিকায় বাসের মধ্যে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে জানা যায় হত্যাকারীদের লক্ষ্য ওই ব্যক্তি ছিল না। তাঁর গায়ে আচমকায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে। কিছুদিন আগে বালিতে দুই অস্ট্রেলিয় যুবক বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের