বদলে যাচ্ছে ১৪৮ বছরের পুরনো নিয়ম, দুর্ঘটনায় ফুটবলার জোতার মৃত্যুর পরেই সম্বিত ফিরল উইম্বলডন কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব টেনিসে উইম্বলডন এক সম্মানের নাম। উইম্বলডন মানেই চোখে ভাসে ধবধবে সাদা পোশাক। এই গ্র্যান্ড স্ল্যামে যে যত বড়ই প্রতিযোগীই হন না কেন, সবার জন্য এক নিয়ম। এবার নাকি হঠাৎ বদলাতে চলেছে নিয়ম। ১৪৮ বছর আগে যে পোশাক বয়ে এনেছিল ঐতিহ্য, যা বদলে গিয়েছিল নিয়মে তাতে হঠাৎ কী বদল আসছে? বদলের কারণই বা কি?

উইম্বলডনের নিয়ম পরিবর্তনের নেপথ্য নায়ক এক হতভাগ্য ফুটবলার। বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। হ্যাঁ, পর্তুগাল তথা লিভারপুলের ফুটবলার দিয়োগো জোতার কথাই বলা হচ্ছে। মাত্র ২৮ বছরের তরতাজা তরুণের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রীড়াজগতে। শোকস্তব্ধ হয়ে গিয়েছে ফুটবল দুনিয়া। টেনিস মহলও তো ব্যতিক্রম নয়। উইম্বলডন কর্তৃপক্ষ জানিয়েছেন, যদি কোনও খেলোয়ার চান তাহলে তিনি দিয়াগো জোতার স্মৃতিতে কালো আর্ম ব্যান্ড পরতে পারেন। তাতে পোশাকবিধি লঙ্ঘন হবে না।

মর্মান্তিক মৃত্যু হয়েছে দিয়াগো জোতার। সপ্তাহ দুয়েক আগে দীর্ঘদিনের বান্ধবী রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় করেছিলেন উপচে পরা খুশির পোস্ট। আচমকা সব শেষ। দিয়াগো ও রুতের তিন সন্তান বর্তমান। ২৮ বছরের ফুটবলার দেশের জার্সিতে পর্তুগালের হয়ে খেলতেন।

স্পেনের সময় বুধবার রাত ১২.৪০ নাগাদ জামোরা প্রদেশের সের্নাদিলা অঞ্চলে গাড়ি দুর্ঘটনাটি ঘটে। বিলাসবহুল গাড়িতে জোতার সঙ্গে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। আচমকা অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় জোতাদের গাড়িটি। এত জোড়ে যাচ্ছিল গাড়িটি যে উল্টোনোর সঙ্গে সঙ্গে চাকা ফেটে গাড়িতে আগুন ধরে যায়। সেখান থেকে গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ছিল সময়ের অপেক্ষা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের।

আন্দ্রে পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাবে খেলতেন। ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। সেখানে ২৬টি ম্যাচ খেলেছিলেন। সম্প্রতি পর্তুগালের হয়ে উয়েফা নেশন্‌স লিগ জিতেছিলেন জোতা। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “কোনও মানে খুঁজে পাচ্ছি না। এই তো তুমি আমার সঙ্গে জাতীয় দলের হয়ে খেলছিলে, এই তোমার বিয়ে হল। তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের জন্য আমি শোকার্ত। ওদের ঈশ্বর শক্তিপ্রদান করুন। আমি জানি তুমি সবসময় ওদের পাশে থাকবে। দিয়োগো ও আন্দ্রে, শান্তিতে বিশ্রাম নাও। আমরা সকলে তোমায় মিস করব।” নিজের সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ‘QEPD’ লেখেন। স্প্যানিশ থেকে এর অনুবাদ করলে দাঁড়ায়, ‘শান্তিতে বিশ্রাম নাও।’

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র