দুর্ঘটনায় নিহত ফুটবলার জোতার বেতনের এক কোটি ৪৫ লাখ পাউন্ড পাবে তাঁর পরিবার

পাশাপাশি জোতার বেতনের এক কোটি ৪৫ পাউন্ড তাঁর পরিবারকে দেওয়ার ঘোষণা করেছে ক্লাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার দিয়াগো জোতা। নিজের দেশের জার্সিতেই তিনি লিভারপুলের হয়ে খেলতেন। সফল ৫০ টি ম্যাচ খেলেছেন। চলতি সপ্তাহে স্পেনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন দিয়াগো জোতা এবং তাঁর ভাই। তাঁরা দুজনেই পর্তুগিজের খেলোয়াড় ছিলেন। মৃত্যুকালে জোতার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। শুধু তাই নয়, মৃত্যুর ১১ দিন আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দো সোকে বিবাহ করেছিলেন জোতা। বিয়ের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন ফুটবলরা। তাঁর মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমারের মতো বিশ্বমানের ফুটবলাররা।

জোতার মৃত্যু রীতিমতো ঘোটা ফুটবল বিশ্বকে শোকে পরিণত করেছে। ঘটনার দিন বিলাসবহুল গাড়ি ল্যাম্বোরগিনিতে চেপে ক্লাবের অনুশীলনে যোগ দিতে লিভারপুলে ফিরছিলেন জোতা এবং তাঁর ভাই। কিন্তু ফেরার পথেই স্পেনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁরা। জানা যায়, পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই জোতার গাড়ি উল্টে বিস্ফোরণ হয়। এবং পুড়ে ছাই হয়ে যান গাড়ি-সহ জোতারা। যাই হোক, জোতার মৃত্যুর পর তাঁর ২০ নম্বর জার্সিকে অমরত্ব ঘোষণা করেছে লিভারপুল। অর্থাৎ এই নম্বরের জার্সি পরে আর কেউ খেলতে নামতে পারবে না। পাশাপাশি জোতার বেতনের এক কোটি ৪৫ পাউন্ড তাঁর পরিবারকে দেওয়ার ঘোষণা করেছে ক্লাব।

আসলে চোখের জল একদিন শুকিয়ে যাবে, শোকের তীব্রতাও কমে যাবে। মানুষে ছকে বাঁধা জীবনে ব্যস্ত হয়ে পড়বেন। কিন্তু তিন সন্তানকে নিয়ে বাস্তবতার মুখোমুখি হতে হবে দিয়াগোর হতভাগ্য স্ত্রী রুতে কার্দোসোকে। যিনি বিয়ের মাত্র ১১ দিনের মাথায় স্বামীকে হারালেন। তাই রুতের এই কঠিন সময় যাতে আরও কঠিন না হয়ে উঠতে পারে, তাই জোতার চুক্তির বাকি সময়ের পুরো অর্থ তাঁর পরিবারের কাছে তুলে দেবে লিভারপুল। শনিবার (৫ জুলাই) পর্তুগালের গোন্দেমার শহরে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে পর্তুগিজ ফরওয়ার্ড জোতা ও তাঁর ভাইয়ের। তাঁদের শেষকৃত্য অনুষ্ঠানে জোতার ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের পাশাপাশি অনেকেই উপস্থিত ছিলেন। জোতার জার্সিসদৃশ ফুলের তোড়া হাতে চোখের জলে প্রয়াত সতীর্থকে শেষ বিদায় জানিয়েছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। লিভারপুলের সঙ্গে জোতার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। তার সাপ্তাহিক বেতন ছিল এক লাখ ৪০ হাজার পাউন্ড। সেই অনুযায়ী দুই বছরে প্রায় এক কোটি ৪৫ লাখ পাউন্ড পারিশ্রমিক পেতেন জোতা। সেটাই এখন তাঁর পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের