চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে। বুধবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায়। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন,আগামী ২৪ ঘণ্টা বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে দমকা ঝড়ো বাতাস বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি আলিপুর আবহাওয়া দফতরের।দক্ষিণবঙ্গে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে এই সর্তকতা জারি থাকছে। কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) বাকি সব জেলার দু – এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা।

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বুধবার পশ্চিমের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে দু – এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দু -এক পশলা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির অল্প কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশীরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গে মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়ি জেলার দু -এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।বুধবার বিক্ষিপ্তভাবে দু – এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে হতে পারে। উত্তরবঙ্গের (North Bengal)সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি।বৃহস্পতি, শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ