জয়নগরের দক্ষিণ বারাসতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল বৈদ্যুতিক চুল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়নগর: জয়নগর বিধানসভায় দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সর্বপ্রথম হল বৈদ্যুতিক চুল্লি(Electric Furnace) । পৌর ও নগর উন্নয়ন দফতরের আর্থিক সাহায্যে প্রায় ২ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয় করে একটি বৈদ্যুতিক চুল্লি আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।(MLA Biswanath Das) জয়নগরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও পৌর নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই বৈদ্যুতিক চুল্লির। এই বৈদ্যুতিক চুল্লি আনুষ্ঠানিক সূচনা হলেও আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই চুল্লির যাবতীয় কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিধায়ক।

জয়নগর(Jaynagar) এলাকার দক্ষিণ বারাসতে এই মহাশ্মশানে প্রায় তিনটি বিধানসভা ও একটি পৌরসভার বাসিন্দাদের মৃত্যু হওয়ার পরে এখানে শেষ কৃত্য সম্পন্ন হয়ে আসছে দীর্ঘদিন ধরে।এই দক্ষিণ বারাসত এলাকাতে কাঠের আগুনে শবদেহ দাহ হলে পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছিল পরিবেশের ।এছাড়া কোন গরীব মানুষ যদি মারা যায় তাহলে প্রায় তিন থেকে সাড়ে তিন মন কাঠের প্রয়োজন হতো। সেই কাঠের দাম সহ খরচ হতো প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা।এই ইলেকট্রিক চুল্লি চালু হলে অনেকটাই উপকৃত হবেন গরিব মানুষজন।

ঘনবসতিপূর্ণ এলাকায় দূষণের মাত্রাও কমবে।এর পাশাপাশি যদি কোন মানুষ ইলেকট্রিক চুল্লি দাহ করতে হয় বারুইপুরের(Baruipur) কীর্তনখোলা না হলে মথুরাপুর এ যেতে হতো। প্রায় কয়েক কিলোমিটার গাড়ি খরচ করে যেতে হতো। কিন্তু এবার হাতের কাছেই মিলবে বৈদ্যুতিক চুল্লি। আর যেতে হবে না অন্যত্র ওই এলাকার মানুষ জনকে শবদেহ দাহ করতে। ওই বৈদ্যুতিক চুল্লির পাশাপাশি শ্মশান এলাকাটিকে সুন্দর করে সাজানো হচ্ছে। এই কাজে খুশি ওই এলাকার মানুষজন।

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?