১০ টাকায় ছয় পিস্ সিঙাড়া দিচ্ছেন ইংরেজবাজারের সুশান্ত মন্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: দশ টাকার বিনিময়ে এক কাপ চা ঠিকমতো মেলে না বর্তমান বাজারে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ১০ টাকায় ছয় পিস্ সিঙাড়া(Singara) দিচ্ছেন ইংরেজবাজারের যুবক সুশান্ত মন্ডল(Susanta Mandal)। প্রতিদিন নিয়ম করে নয়মৌজা হাইস্কুলের সামনেই ছাত্র-ছাত্রীদের জন্যই বারোশ থেকে দেড় হাজার সিঙাড়া বিক্রি করেন সুশান্তবাবু । বাড়ির লোকেদের সাহায্য নিয়েই এত বিপুল পরিমাণ সিঙাড়া তৈরি করেন তিনি। তারপর কাগজের প্লেটে ছয় পিস সিঙাড়া র ওপর টমেটো সস ছড়িয়ে সঙ্গে কাঠের চামচ দিয়েই বিক্রি করা হয় মুখরোচক মুচমুচে এই সিঙাড়া। আকৃতিতে ছোট কিন্তু পরিমাণে অনেক ।

এমন সিঙ্গারা দশ টাকার বিনিময়ে ছয় পিস বিক্রি করেও নাকি লাভ করছেন বিক্রেতা সুশান্ত মন্ডল, এমনটাই দাবি তাঁর । সকাল থেকে বাড়ির লোকেদের সাহায্য নিয়েই তৈরি করা হয় গরম ভাজা এই সিঙাড়া। এরপর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ঠেলাগাড়ি নিয়ে সটাং চলে আসেন সুজাপুরের নয়মৌজা হাইস্কুলের সামনে। স্কুলের টিফিনের সময় এবং ছুটি হলে সব মিলিয়ে দু’ঘণ্টার বেচাকেনায় প্রায় দেড় হাজার সিঙাড়া মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। কোনও কোনও দিন আবার সেই সিঙাড়ার চাহিদা থাকে দুহাজারের মতোন।

ইংরেজবাজার(Englishbazar) ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের মধুঘাট এলাকার বাসিন্দা সুশান্ত মন্ডলের বাড়িতে স্ত্রী পায়েল সাহা মন্ডল এবং প্রাথমিক স্তরে পড়ুয়া এক নাবালক ছেলে অর্ণব মন্ডল রয়েছে। তাদের নিজের ভিটেমাটি নেই। বাবা-মাকে হারিয়েই পিসির বাড়িতেই মানুষ সুশান্ত। তার দাবি ছোট আকৃতির মুচমুচে এই সিঙাড়া মালদা জেলায় কোথাও বিক্রি হয় না। বাইরে থেকে এই সিঙাড়া বিক্রির অভিনব পদ্ধতি শিখেছেন তিনি। গত দু’বছর ধরেই বেচাকেনা করছেন তিনি। যতটুকু লাভ হচ্ছে তা দিয়ে সংসারের খরচ, ছেলের পড়াশোনা সবটাই বহন করছেন। প্রতিদিন হাসি মুখে এই সিঙাড়া বিক্রি করে বাড়ি ফিরছেন সুশান্ত।

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?