ইংল্যান্ডে ঐতিহাসিক পারফরম্যান্সের ফল, আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাজিমাত শুভমন-আকাশদীপের

শুভমন ব্যাট হাতে ৪৩০ রানের পাশাপাশি বলহাতে আকাশদীপ ১০ উইকেট নিয়েছেন। যার ফলে আইসিসি ক্রমতালিকায় একলাফে অনেকটা পৌঁছে গেলেন শুভমন গিল, আকাশদীপ-রা

Share:

নিজস্ব প্রতিনিধি: এজবাস্টনে ভারতের জয়ের নায়ক শুভমন গিল, আকাশদীপ-রা। নিজের ক্যান্সারের দিদির স্বপ্ন পূরণ করেছেন আকাশদীপ। শুভমন ব্যাট হাতে ৪৩০ রানের পাশাপাশি বলহাতে আকাশদীপ ১০ উইকেট নিয়েছেন। যার ফলে আইসিসি ক্রমতালিকায় একলাফে অনেকটা পৌঁছে গেলেন শুভমন গিল, আকাশদীপ-রা। এদিকে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড অক্ষত রাখার জন্য ৩৬৭ রানে ডিক্লেয়ার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। সুতরাং তিনিও আইসিসি-র ক্রমতালিকায় বড় লাফ দিয়েছেন। এজবাস্টন টেস্টের আগে শুভমন গিল টেস্ট ক্রমতালিকায় ২১ নম্বরে ছিলেন। এখন তিনি একলাফে ১৫ তে পৌঁছে গেলেন।

বুধবার আইসিসি টেস্টে ব্যাটারদের নতুন ক্রমতালিকা প্রকাশ করেছেন। সেখানে শুভমন রয়েছেন ষষ্ঠস্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮০৭। শুভমন ছাড়াও ক্রমতালিকার প্রথম দশে রয়েছেন ভারতের আরও দুই ব্যাটার। যার মধ্যে একজন যশস্বী জয়সওয়াল, তাঁর রেটিং পয়েন্ট ৮৫৮, তিনি রয়েছেন চার নম্বর পজিশনে। আর ৭৯০ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে রয়েছেন ঋষভ পন্থ। তাঁরাও এই সিরিজে ভাল পারফরম্যান্স করেছেন। কিন্তু মাঝে শুভমন ঢুকে পড়ায় ঋষভকে একধাপ পিছিয়ে যেতে হয়েছে। এদিকে তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। যিনি দ্বিতীয় স্থানে ছিলেন এবং প্রথম স্থানে ছিলেন ইংল্যান্ডের জো রুট। কিন্তু তিনি এজবাস্টনে ভাল রান করতে পারেননি বলে তাঁকে টপকে গিয়েছেন হ্যারি ব্রুক। এজবাস্টনে তিনি শতরান করেছেন। এদিকে তালিকার দশমস্থানে রয়েছেন জেমি স্মিথ। প্রথম ইনিংসে শতরানের পর তিনি দ্বিতীয় ইনিংসেও শতরান করেছেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার মুল্ডারও জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংসে ৩৬৭ রানের ইনিংস খেলেছেন। লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও তিনি তা করেননি। তবে রেকর্ড না ভাঙতে না পারলেও তিনি ক্রমতালিকায় ৫৬ থেকে ২২ নম্বর পজিশনে উঠে এসেছেন। এদিকে টেস্ট বোলারদের ক্রমতালিক্র শীর্ষস্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৮৯৮। তাঁর পজিশন ৩৯। এরপরে ৪৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৮৪ থেকে ৪৫ নম্বরে উঠেছেন আকাশদীপ। ভারতের আরও এক পেসার মহম্মদ সিরাজ এজবাস্টনে সাত উইকেট নিয়ে ২৮ থেকে ২২ নম্বরে উঠেছেন। রবীন্দ্র জাডেজা নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৩৯১।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান